রাবির ছাত্রী হলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

০৫ মার্চ ২০১৯, ০৩:৫৬ PM
বিজয়ী ছাত্রীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান

বিজয়ী ছাত্রীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রী হলসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ৬টি ছাত্রী হলের বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ক্রিকেট স্টেডিয়ামে এই পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ প্রফেসর রুকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

যারা বিজয়ী হলেন- প্রতিযোগিতায় মন্নুজান হলের জান্নাতুল নাইমা আকন্দ চ্যাম্পিয়ন ও পলাশী রায় রানার আপ, রোকেয়া হলের জাকিয়া সুলতানা চ্যাম্পিয়ন ও আকতারিনা পারভীন রানার আপ, তাপসী রাবেয়া হলের মোছা. সালমা আকতার চ্যাম্পিয়ন ও রমা সরকার রানার আপ, বেগম খালেদা জিয়া হলের অনিন্দিতা রায় চ্যাম্পিয়ন ও সাদিয়া মাহজাবিন রানার আপ,রহমতুন্নেছা হলের আফসানা ইয়াসমিন চ্যাম্পিয়ন ও আফু আনোয়ারা জাকিয়া রানার আপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নুরুন্নহার দোলন চ্যাম্পিয়ন ও নুসরাত জাহান বৃষ্টি রানার আপ হয়।

পুরস্কার বিজয়ীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানসহ অন্যান্য অতিথি

 

এসময় ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. হুমায়ুন কবীরসহ হলসমূহের প্রাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

মৃত্যুর দুয়ার থেকে ফিরে মেক্সিকোর জয়ের নায়ক তিনি
  • ১২ জুন ২০২৬
নেত্রকোনায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ১২ জুন ২০২৬
ডিজিটাল বিপ্লবের আড়ালে পানিসঙ্কট, এআই নিয়ে জাতিসংঘের সতর্কব…
  • ১২ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতাল নয়, প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃ…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ পেল ব্রাজিল, কিংবদন্তি ডিফেন্ডার …
  • ১২ জুন ২০২৬
শুরু হচ্ছে এল নিনো, ভয়ংকর দাবদাহের মুখে পড়তে যাচ্ছে বাংলাদে…
  • ১২ জুন ২০২৬
×