যবিপ্রবিতে এপিপিটির আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩৪ PM
খেলায় অংশ নেয়া শিক্ষার্থীরা

খেলায় অংশ নেয়া শিক্ষার্থীরা © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের আয়োজনে মঙ্গলবার থেকে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯। সোমবার সকাল ১০টায় এপিপিটি বিভাগের সকল শিক্ষকদের নিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।

তিনি বলেন, ‘খেলাধুলায় মানুষকে সুস্থ ও পরিপক্ক মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করার পরামর্শ দেন। এছাড়াও তিনি অংশগ্রহণকারী দলগুলোকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। সেখানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সামিউল আলম সৈকত, সহকারী অধ্যাপক শফি আহমেদ, প্রভাষক আশিস কুমার দাস ও প্রভাষক সুমন রানা।

আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে এপিপিটি বিভাগের বিভিন্ন বর্ষের ৩টি দল। টুর্নামেন্টে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্…
  • ১২ জুন ২০২৬
মাধ্যমিক পর্যায়ে ৫০০ ভাষা ল্যাব স্থাপন করবে সরকার
  • ১২ জুন ২০২৬
বাজেটে বাড়তি বরাদ্দ ৫৫ হাজার কোটি টাকা, সুবিধা পাবেন এমপিওভ…
  • ১২ জুন ২০২৬
মৃত্যুর দুয়ার থেকে ফিরে মেক্সিকোর জয়ের নায়ক তিনি
  • ১২ জুন ২০২৬
নেত্রকোনায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ১২ জুন ২০২৬
ডিজিটাল বিপ্লবের আড়ালে পানিসঙ্কট, এআই নিয়ে জাতিসংঘের সতর্কব…
  • ১২ জুন ২০২৬
×