বশেমুরবিপ্রবি’র আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টনে সমাজবিজ্ঞানের হ্যাট্টিক শিরোপা জয়

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৩ PM
চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান বিভাগের খেলোয়াড়দের ট্রফি তুলে দিচ্ছেন অতিথিরা

চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান বিভাগের খেলোয়াড়দের ট্রফি তুলে দিচ্ছেন অতিথিরা © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্ত:বিভাগীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সমাজবিজ্ঞান বিভাগ (ছেলেদের ইভেন্ট) হ্যাট্টিক শিরোপা জিতেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ব্যাডমিন্টন খেলার মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুনেচ্ছা আলী। মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, ক্রীড়া কমিটির আহ্বায়ক বিপ্লব বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

এতে (ছেলেদের ইভেন্ট) এ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং (এসিসিই) বিভাগকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান বিভাগ। ম্যান অফ দ্যা ম্যাচ এসিসিই বিভাগের বাপ্পী। এরই ফলে আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পর পর তিন বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো সমাজবিজ্ঞান বিভাগ।

অপরদিকে, মেয়েদের ইভেন্টে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। এতে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে বিএমবি বিভাগের মীম। খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন। খেলা পরিচালনা করেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর বাবুল মন্ডল।

বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ মজনুর রশিদ বলেন, ‘খেলায় তুমুল লড়াই হয়েছে, শেষ পর্যন্ত লড়াই করে আমাদের ছেলেরা বিজয় ছিনিয়ে এনেছে। ফাইনাল ফাইনালের মত হয়েছে। সমাজবিজ্ঞান বিভাগ পর পর তিন চ্যাম্পিয়ন এটা সত্যিই অনেক আনন্দের যা বলে প্রকাশ করা যাবে না। এই সঙ্গে আমাদের বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ’।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুনামেন্ট-২০১৯ এ ৩৪টি বিভাগ অংশগ্রহণ করে।

ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্ট অনুষ্ঠিত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবিতে জনবল নিয়োগ, আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে অজ্ঞাতানামা ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেবরের সঙ্গে বিয়ে, কাজির ‘বেলকিবাজিতে’ বিপন্ন কন্যা!
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9