মুশফিকের বিদায়ে আবেগতাড়িত স্ট্যাটাস মাশরাফির

০৬ মার্চ ২০২৫, ০৯:২২ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা

মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা © সংগৃহীত

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন দেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম মুশফিকের অবসরের ঘোষণায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন পঞ্চপাণ্ডবের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। মুশির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করেন ম্যাশ।

স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি!’

মুশফিকের পরিশ্রমের কথা উল্লেখ করে সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।’

মুশফিক এখন কেবলই টেস্ট ক্রিকেটার। মাশরাফি তাকে শুভকামনা জানান সেই ফরম্যাটের জন্য, ‘আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও…’

সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬