মুশফিকের অবসরে তামিম ইকবালের আবেগঘন বার্তা

০৬ মার্চ ২০২৫, ০৭:৩১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
মুশফিকুর রহিম ও তামিম ইকবাল

মুশফিকুর রহিম ও তামিম ইকবাল © সংগৃহীত

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন দেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওয়ানডে থেকে তার বিদায়ের খবরে আবেগঘন এক ভিডিও বার্তা দিয়েছেন তার একসময়ের সতীর্থ তামিম ইকবাল। বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক তার নিজের অনুভূতি জানান তিনি।

ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আজ এমন একজন ব্যক্তি অবসর নিল যার সঙ্গে আমার অলমোস্ট ২০ বছর বা ২৫ বছর একটা জার্নি। একটা স্ট্যাটাসে আসলে আমি মানুষকে বোঝাতে পারব না যে আমার ফিলিংসটা তার প্রতি।’

মুশফিকের অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন যে কিছুক্ষণ আগে মুশফিক ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছে। মুশফিককে আমি এতটুকুই বলছি যে তোর সাথে আমার খেলা শুরু অনূর্ধ্ব ১৫ থেকে। কেমনে একটা ছেলে এতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার মনে হয় সে সবটুকুই করেছে।’

খেলার প্রতি মুশফিকের ডেডিকেশন নিয়ে তামিম বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসি করি যে এত কষ্ট করে কীভাবে বা তার ডেডিকেশন খেলার প্রতি, ভালোবাসা। এটা কথায় কোনো দিন বোঝাতে পারব না। আজকে ওর খেলা ছেড়ে দেওয়া কত কষ্টকর আমি যেহেতু ওর কাছের একজন বন্ধু আমি এই জিনিসটা ফিল করতে পারি। যে এটা খুব কঠিন তার জন্য। একটা ফরম্যাটে ক্রিকেটার হিসেবে তো আমি এটা আশা করব যে ১০০তম টেস্ট অবশ্যই খেলবি তুই।’

এর আগে, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। তবে তিনি খেলে যাবেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট। এর আগে, ২০২২ সালে টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। 

যশোরে ইপিআই টিকা সংকট, স্বাস্থ্যঝুঁকিতে ৭৩ হাজার শিশু
  • ১৩ মে ২০২৬
ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ফেসবুকে, এআই দিয়ে তৈরি দাবি কর…
  • ১৩ মে ২০২৬
দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দুর্গাপুর উপজেলা
  • ১৩ মে ২০২৬
সরকারকে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক
  • ১৩ মে ২০২৬
নোবিপ্রবির অসুস্থ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে ছাত্রশিবির স…
  • ১৩ মে ২০২৬
কেন্দ্রীয় কারাগারেই মামলার বাদীর সঙ্গে আসামির বিয়ে
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9