ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

০৫ মার্চ ২০২৫, ০৩:২৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড

টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আজ। ফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রোটিয়াদের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউইদের অধিনায়ক মিচেল স্যান্টনার।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের কাছে হেরে সেবার শিরোপা খুইয়েছে প্রোটিয়ারা। এবার আরও একটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠার সুযোগ প্রোটিয়াদের সামনে। সে লক্ষ্যেই আজ মাঠে নামবে টেম্বা বাভুমার দল। কিউইদের বিপক্ষে আজ মাঠে নামছে একাদশে এক পরিবর্তন নিয়ে। দলে ফিরেছেন অধিনায়ক বাভুমা নিজেই।

আরও পড়ুন: সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানোর তারিখ জানালেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা

এদিকে গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম্যাচে হেরেছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে হারের ম্যাচের একাদশ নিয়েই আজ ফাইনালে ওঠার দৌড়ে নামছে স্যান্টনারের দল।

দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা (অধিনায়ক), রায়ান রিকেল্টন, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, ওয়ায়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইল ওরুর্কে। 

দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১কোটি ৩১লাখ টাকার ইয়াবা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬