বদলে গেল নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম

০৩ মার্চ ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM
পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন

পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন © ফাইল ফটো

বদলে গেল পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম।  গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই স্টেডিয়ামের কাজ থমকে যায়। এবার নামও বদলে গেল। এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নামে পরিচিত হবে এই স্টেডিয়ামটি। সোমবার বিসিবি সভার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ।

পূর্বাচলে এই ক্রিকেট স্টেডিয়ামে মাঠের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার করার কথা ছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছর আগস্টে বিসিবির সভাপতির দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পরই তিনি বলেছিলেন, পরিবর্তন করা হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা। তারপর বাতিল করা হয় স্টেডিয়ামের দরপত্র।

এই স্টেডিয়ামের জন্য তৎকালীন বোর্ড  সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পায়। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় সেই জমিতেই গড়ে তোলার কথা পূর্ণাঙ্গ এক ক্রিকেট কমপ্লেক্স।

ট্যাগ: ক্রিকেট
দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১কোটি ৩১লাখ টাকার ইয়াবা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬