সুখবর পেলেন লিটন দাস

০২ মার্চ ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
লিটন দাস

লিটন দাস © ফাইল ছবি

একদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। যেখানে অংশগ্রহণ করছে ১২টি দল। আসর শুরুর দিন দুয়েক আগেও দল নিয়ে অনিশ্চয়তায় ছিলেন লিটন। অবশেষে সুখবর পেলেন তিনি।  নিশ্চিত হলো তার দল।

মূলত পারিশ্রমিক ইস্যুতেই দল নিশ্চিত করতে পারছিলেন না লিটন। এই ওপেনারের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা হচ্ছিল না কোনো দলেরই। অবশেষ ডিপিএল শুরুর আগের দিন আজ রোববার জানা গেল গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন লিটন।

গুলশানের এই ক্লাবটির মালিকানায় রয়েছেন তামিম ইকবাল। মিরপুরে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে গুলশানে লিটনের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

গুলশান ক্রিকেট দলটি মূলত তারুণ্য নির্ভর। একাধিক তরুণ ক্রিকেটারসহ দলটিতে রয়েছেন অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররাও। দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন।

ট্যাগ: ক্রিকেট
প্রতিমন্ত্রীর গাড়ি দূর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে ছবি তৈরির ঝামেলা কমাবে গুগলের নতুন ‘পিকস’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়া থেকে তেল কেনা না কেনা যুদ্ধ বন্ধ করতে পারবে না: জয়শঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬