ইংল্যান্ড হারল, বাংলাদেশ পেল মোটা অংকের টাকা!

০১ মার্চ ২০২৫, ০৯:২৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৬ PM
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল © ফাইল ফটো

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বাংলাদেশ দল ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরে এসেছে। মোটামুটি খালি হাতেই ফিরেছে বাংলাদেশ। তবে আক্ষরিক অর্থে খালি হাত নয়, বাংলাদেশ দল পাচ্ছে মোটা অংকের টাকা। জানা গেছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ড হেরে গেছে। যার ফলে নাজমুল হোসেন শান্তর দল পাচ্ছে বিশাল অঙ্কের বোনাস।

শনিবার (০১ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় ইংল্যান্ড। যদিও বাংলাদেশের যাত্রা শেষ, তবুও এই ম্যাচের ফলের সঙ্গে জড়িয়ে আছে তাদের প্রাইজমানির অঙ্ক। ইংল্যান্ড হেরে যাওয়ায় বাংলাদেশ উঠেছে ষষ্ঠ স্থানে, আর এতে টাইগাররা পাবে প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা। আর ইংল্যান্ড যদি জিতে বা ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশ নেমে যেত সপ্তম স্থানে, ফলে অর্থ পুরস্কার কমে দাঁড়াত ৩ কোটি ১০ লাখ টাকায়। অর্থাৎ,  ম্যাচটির ইংল্যান্ড ম্যাচের ওপর নির্ভর করে ছিল শান্তদের প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা বেশি পাওয়ার সুযোগ!

এবার চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ২৭ কোটি ২১ লাখ টাকার ওপরে (২২ লাখ ৪০ হাজার ডলার) পাবে। রানার্সআপ দল পাবে ১৩ কোটি ৬০ লাখ টাকার ওপরে (১১ লাখ ২০ হাজার ডলার)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৬ কোটি ৮০ হাজার টাকার ওপরে। এরপরে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৪ কোটি ২৫ লাখ টাকার ওপরে (৩ লাখ ৫০ হাজার ডলার)।

আর সপ্তম ও অষ্টম দল পাবে ১ কোটি ৭০ লাখ টাকার ওপরে (১ লাখ ৪০ হাজার ডলার)। এর বাইরে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার জন্য প্রতিটি দল দেড় কোটি টাকার ওপরে পাবে (১ লাখ ২৫ হাজার ডলার)। সে হিসেবে অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ ইতিমধ্যে দেড় কোটি টাকা অর্জন করেছে। আর এখন সব মিলিয়ে বাংলাদেশ পাবে প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা।

ট্যাগ: ক্রিকেট
প্রতিমন্ত্রীর গাড়ি দূর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে ছবি তৈরির ঝামেলা কমাবে গুগলের নতুন ‘পিকস’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়া থেকে তেল কেনা না কেনা যুদ্ধ বন্ধ করতে পারবে না: জয়শঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬