সমালোচনার মুখে অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২১ PM
জস বাটলার

জস বাটলার © ফাইল ফটো

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর চ্যাম্পিয়নস ট্রফি থেকেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। পরশু আফগানিস্তানের কাছে ৮ রানের হারের পরই বিদায় ঘণ্টা বেজে যায় তাদের। সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার।

চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল করাচিতে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচ দিয়েই নেতৃত্বের ইতি টানবেন বাটলার। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইংল্যান্ডের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়াচ্ছি আমি। দল ও আমার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। অন্য কেউ পরবর্তীতে বাজের (ম্যাককালাম) সঙ্গে কাজ করবে। এই টুর্নামেন্টটি আমার অধিনায়কত্বের জন্য ফলাফলের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছিল, এবং অবশ্যই দুটি হার এবং টুর্নামেন্ট থেকে বাদ পড়াটা সম্ভবত আমার অধিনায়কত্বের পথকে শেষে পৌঁছে দিয়েছে। এটা লজ্জাজনক, আমি এর জন্য দুঃখিত। ম্যাককালাম যেহেতু কেবলই এসেছেন, আমি তাঁর সঙ্গে কাছাকাছি কাজ করার জন্য রোমাঞ্চিত ছিলাম এবং আশা করেছিলাম দ্রুত পরিবর্তন হবে যাতে দলকে সামনে এগিয়ে নেওয়া যায়, কিন্তু তা এমনভাবে কাজ করেনি।’

বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান অবসর নেওয়ার পর ২০২২ সালের জুনে সাদা বলের দায়িত্ব পান বাটলার। তার নেতৃত্বেই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। কিন্তু এরপর খুব একটা ভালো সময় কাটায়নি তারা। ধরে রাখতে পারেনি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। সেবারও আফগানিস্তানের কাছে হেরেছিল তারা। আসর শেষ করে টেবিলের সাতে থেকে।

বাটলারে অধীনে ৪৪ ওয়ানডে খেলে ১৮ টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। বিপরীতে হেরেছে ২৫ ম্যাচে। টি-টোয়েন্টিতে অবশ্য তার সফলতার হার বেশি। ৫০ ম্যাচে ২২ টিতে হারলেও জয় এনে দিয়েছেন ২৬ ম্যাচে।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারে ইংল্যান্ড। তাদের দেওয়া ৩৫২ রানের লক্ষ্য ১৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।

ট্যাগ: ক্রিকেট
প্রতিমন্ত্রীর গাড়ি দূর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে ছবি তৈরির ঝামেলা কমাবে গুগলের নতুন ‘পিকস’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়া থেকে তেল কেনা না কেনা যুদ্ধ বন্ধ করতে পারবে না: জয়শঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬