আজ অস্ট্রেলিয়াকে হারাতে চায় আফগানিস্তান, পারবে তো?

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৭ PM
আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি ও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ

আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি ও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ © সংগৃহীত

বাঁচা-মরার ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিলেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ বললেন, টস জিতলে বোলিংই নিতেন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফির মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি এই দুই দল।

নিজেদের সবশেষ ম্যাচের একাদশে পরিবর্তন আনেনি কোনো দলই। আসরে এই মাঠে আগের দুই ম্যাচের চার ইনিংসেই রান ছাড়িয়েছে তিনশ। এবারও বড় স্কোর হবে, পিচ রিপোর্টে বলছিলেন ইয়ান বিশপ ও ম্যাথু হেইডেন। আগের ম্যাচে এখানে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৫ রানের পুঁজি গড়ে ৮ রানে জিতেছিল আফগানিস্তান।

নিজেদের প্রথম ম্যাচে এখানে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫২ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। আইসিসি টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড এটি।

এই ম্যাচে জয়ী দল উঠে যাবে সেমি-ফাইনালে। আফগানিস্তান হারলে বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। অস্ট্রেলিয়া হেরে গেলে তাদের নির্ভর করতে হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচের ফলাফলের ওপর। ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে শেষ চারের টিকেট নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ানদের।

ওয়ানডেতে চারবারের দেখায় অস্ট্রেলিয়াকে এখনও হারাতে পারেনি আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সম্ভাবনা জাগিয়েছিল তারা; কিন্তু অতিমানবীয় এক ইনিংস খেলে তাদের মুঠো থেকে জয় বের করে নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেয় আফগানরা। এবার সংস্করণ ভিন্ন, তবে ওই জয় নিশ্চিতভাবে তাদের উজ্জীবিত করবে।

আফগানিস্তান একাদশ: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রাহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, আজমাতউল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নাবি, রাশিদ খান, ফাজালহাক ফারুকি, নুর আহমাদ।

অস্ট্রেলিয়ার একাদশ: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ম্যাথু শর্ট, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, অ্যালেক্স কেয়ারি, গ্লেন ম্যাক্সওয়েল, ববেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।

ট্যাগ: ক্রিকেট
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬