নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন ওয়াহাব রিয়াজ

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
নাহিদ রানা

নাহিদ রানা © ফাইল ফটো

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে রাওয়ালপিন্ডিতে সারাদিন বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেছে। ম্যাচ ভেসে গেলেও এদিন টাইগার পেসার নাহিদ রানার প্রশংসায় মেতেছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। তবে বাংলাদেশের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল জানিয়ে আক্ষেপ ঝরেছে রমিজ রাজার কণ্ঠে।

রানাকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াহাব বলেন, ‘আমার মনে হয় সে (রানা) দারুণ প্রতিভাবান একজন ছেলে। তাকে দারুণ লেগেছে দেখতে। সে যতটা জোরে বল করেছে তা দেখা অবশ্যই রোমাঞ্চকর ছিল। আমি তাকে শুভকামনা জানাই এবং আশা করছি সে বাংলাদেশের হয়ে এভাবে ভালো খেলে যাবে।’

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও ধারাভাষ্যকার রমিজ রাজা আফসোস করলেন বাংলাদেশকে নিয়ে, ‘বাংলাদেশের কাছ থেকে আমরা এখন আরও বেশি আশা করি। আমরা অনেকবারই বলেছি– তাদের যে সামর্থ্য আছে তাতে তারা খুব সম্ভাবনাময় দল। তবে এখন ম্যাচ জেতার সময়।’

টাইগারদের বোলিং ভালো হলেও, ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত পারফরম্যান্স আসছে না বলেও মনে করেন রমিজ রাজা, ‘(ব্যাটিংয়ে) তারা ডুববে নাকি সাঁতরাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। প্রথম বল থেকেই নিজের সেরাটা খেলতে হবে। মাঝখানের ওভারগুলোতে স্ট্রাইক রোটেশন দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে। বল হাতে খুব একটা প্রয়োজন নেই, ব্যাটিংয়ে একটু উন্নতি করতে হবে বাংলাদেশকে।’

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-পাকিস্তানের আজই শেষ ম্যাচ ছিল। কারণ নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে উভয়দলই। পাকিস্তান গত আসরের চ্যাম্পিয়ন আর বাংলাদেশ ছিল সেমিফাইনালিস্ট। অথচ এবার তাদের যাত্রাই থামলো গ্রুপপর্বে। বৃষ্টির সুবাদে উভয় দলই আজ একটি করে পয়েন্ট পেয়েছে। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় শান্ত-রানারা তিনে এবং রিজওয়ান-বাবররা রয়েছে পয়েন্ট টেবিলের চারে।

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬