প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে বালক গ্রুপে কৈয়ারবিল, বালিকা গ্রুপে জোড়গাছা স্কুল চ্যাম্পিয়ন

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়

বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর জাতীয় পর্যায়ের খেলায় বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক গ্রুপে রানার্সআপ হয়েছে ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা গ্রুপে রানার্স আপ হয়েছে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বালক-বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বালক গ্রুপে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সিলেট বিভাগের সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনালে বালিকা গ্রুপে রাজশাহী বিভাগের পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সর্বোচ্চ গোলদাতা (বালক গ্রুপে) হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. জুবাইর। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (বালিকা গ্রুপে) হয়েছে জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লামিয়া খাতুন এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছে (বালিকা গ্রুপে) বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিয়ামনি।

চ্যাম্পিয়ন হওয়া দলকে প্রাইজমানি হিসেবে তিন লাখ, রানার্সআপকে দুই লাখ আর তৃতীয় হওয়া দল পেয়েছে এক লাখ টাকা। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বালক-বালিকা গ্রুপে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুলনা জেলার কয়রা উপজেলার দেয়াড়া আন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয়।

দেশের ৬৫ হাজার ৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা দল টুর্নামেন্টে অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা শেষে আজ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা হয়।

ট্যাগ: ফুটবল
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬