১৮ মার্চ ঢাকায় আসবেন হামজা, প্রস্তুত বাফুফে

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © ফাইল ফটো

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা হামজা চৌধু্রীর। অনুশীলনে যোগ দিতে ১৮ মার্চ ঢাকায় আসবেন হামজা। তাকে বরণ করতে প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জানা গেছে, ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে প্রস্তুতির দুদিন আগেই প্রাথমিক তালিকা থেকে ৮ জন ফুটবলারকে বাদ দিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। এখন তার হাতে আছেন ৩০ ফুটবলার। জাহিদ হোসেন শান্ত, ইয়াসিন খান, আনিসুর রহমান জিকো, হাসান মুরাদ, রাব্বী হোসেন রাহুল, রফিকুল ইসলাম, মেহেদী হাসান মিঠু ও সাকিব আল হাসানের বাদ পড়ার কারণ জানিয়েছেন ম্যানেজার আমের খান। 

‘কোচের সঙ্গে ৮ জন খেলোয়াড়ের কথা হয়েছে। কেউ কেউ চোটে আছেন। অন্য সমস্যাও আছে। আপাতত তাই তারা ক্যাম্পে থাকবেন না। তবে প্রয়োজন হলে সৌদি আরব থেকে আসার পর ডাক পড়বে।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্য ৩৮ জনেরই ভারতের ভিসা নিয়ে রেখেছে বলে জানিয়েছেন আমের খান। 

৩০ জনের মধ্যে ২৮ জনকে বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ম্যানেজারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীকে ছাড়াই সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। হামজা ১৮ মার্চ ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। আর ইতালির চতুর্থ স্তরের লিগে খেলা ফাহমেদুল ইসলাম ১০ মার্চ সৌদি আরবে জাতীয় দলের অনুশীলনে যুক্ত হবেন।

৩০ সদস্যের প্রাথমিক দল
গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার : শাকিল আহাদ তপু, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।
ফরোয়ার্ড : রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম।

ট্যাগ: ফুটবল
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬