বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত, খালি হাতে বিদায় দুই দেশের

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে © সৌজন্যেপ্রাপ্ত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই। অন্যদিকে, পাকিস্তানের দশাও তাই। যার বলা যায়, খালি হাতেই বিদায় হলো দুই দেশের।

রাওয়ালপিন্ডিতে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। দুপুর থেকেই আবারো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এই মাঠের ড্রেনেজ ব্যবস্থাও খুব একটা উন্নত না। ফলে বৃষ্টি থামলেও মাঠ ঠিক করতে বেশ কিছু সময় লাগতো। কিন্তু সেই সুযোগটুকুও পাননি মাঠ কর্মীরা।

স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) টস হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির বাধায় সেটাও হয়নি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পরও আবহাওয়া পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

অবশ্য এই ম্যাচটি আসরের পয়েন্ট তালিকায় কোনো প্রভাব ফেলছে না। কারণ এর আগেই দুই দলই আসর থেকে বিদায় নিয়েছে। নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে দুই দলই। ফলে এই ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার লড়াই। কিন্তু সেই লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তানকে ছাপিয়ে জয় হলো বৃষ্টির।

আসরে সবমিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যাক্ত। একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করল বাংলাদেশ। আর তলানিতে অবস্থান পাকিস্তানের।

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬