চ্যাম্পিয়ন্স ট্রফি

সান্ত্বনার জয়ের খোঁজে আজ মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০১ PM
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যে বিদায় নিশ্চিত বাংলাদেশ ও পাকিস্তানের। ‘এ’ গ্রুপের লড়াইয়ে দুদলই নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে। এবার আসরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। টাইগারদের হারিয়ে শেষটা ভালো করতে চায় আয়োজক দেশটি। অন্যদিকে নাজমুল হোসেন শান্তরাও পাকিস্তান থেকে ফিরতে চান ন্যূনতম সুখস্মৃতি নিয়ে।রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে লড়াই।

দুদলের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের ধারে কাছেও নেই বাংলাদেশ। এখন পর্যন্ত ৩৯ দেখায় পাকিস্তানের ৩৪ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে কেবল ৫টিতে। আর পাকিস্তানের মাটিতে ১২ দেখায় এখনও জয়ের স্বাদ পায়নি টিম টাইগার্স।

যদিও এই রাওয়ালপিন্ডিতেই সুখস্মৃতি আছে বাংলাদেশের। গতবছর পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্টে হোয়াইটওয়াশ করে লাল-সবুজের দল। তবে ভিন্ন ফরম্যাট হলেও আইসিসি ইভেন্টে পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা রয়েছে। ওয়ানডে বিশ্বকাপে দুদলের তিন দেখায় বাংলাদেশ একটিতে জিতেছে। আর পাকিস্তান জিতেছে দুটিতে। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই দুদলের প্রথম দেখা হতে চলেছে।

আরো পড়ুন: আবরার হত্যার আসামিদের ‌‌‘আইনজীবী’ শিশির মনির, যা বললেন মির্জা গালিব

দুদলের সবশেষ পাঁচ দেখাতেও এগিয়ে পাকিস্তান। ৩টিতে জিতেছে তারা, আর বাংলাদেশ জিতেছে দুটিতে। রাওয়ালপিন্ডিতে একবার দেখা হয়েছিল বাংলাদেশ-পাকিস্তানের। সেখানে স্বাগতিকরাই জিতেছিল।

চলতি আসরে দুদলই ছন্দহীন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্যত কোনো গুরুত্ব না থাকলেও লড়াইটা খালি হাতে না ফেরার। অবশ্য বাংলাদেশকে হারিয়ে শেষ ভালো করার কথা জানালেন পাকিস্তান হেড কোচ আকিফ জাভেদ। বলেছেন, ‘ম্যাচটা যেকোনো ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। কেননা একবার যখন পড়ে যাবেন, আপনি তখন ঘুরে দাঁড়িয়ে কিছু করে দেখানোর চেষ্টা করবেন। বলব কাল খুবই গুরুত্বপূর্ণ দিন। এই ম্যাচকে সামনে রেখেই আমরা কঠোর পরিশ্রম করছি এবং এগিয়ে যেতে চাচ্ছি।’

আরো পড়ুন: ভাড়া ভবনে ভিসির কক্ষ সাজাতে ব্যয় ২০ লাখ টাকা

বাংলাদেশও অবশ্য খালি হাতে ফিরতে চাচ্ছে না। পাকিস্তানকে হারাতে মুখিয়ে টিম টাইগার্স। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন অতীত ভুলে কালকের ম্যাচে কিভাবে ভালো করা যায় সে কথা। বলেছেন, ‘আগে আমরা কী করেছি, এটা নিয়ে একদমই ভাবছি না। কালকে ভালো করতে হবে, এটাই বেশি গুরুত্বপূর্ণ। ব্যাটিং ভালো করতে পারিনি, এটাই চিন্তার ব্যাপার। প্রথম ম্যাচে টপ অর্ডার, গত ম্যাচে মিডল অর্ডার ভালো করেনি। এখানে দ্রুত আমাদের সমস্যা ঠিক করতে হবে। উইকেট ভালো, আরও ভালো ব্যাট কীভাবে করা যায়, সেটাই ভাবছি।’

বাংলাদেশ অবশ্য নিউজিল্যান্ড ম্যাচের একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষেও নামতে পারে। অন্যদিকে পাকিস্তান অবশ্য দুটি পরিবর্তন আনতে পারে। শাহিন আফ্রিদিকে বসিয়ে মোহাম্মদ হাসনাইনকে দলে নিতে পারে। আর ইমাম উল হকের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন উসমান খান।

ট্যাগ: ক্রিকেট
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬