আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ জাকের-হৃদয়ের

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
তাওহীদ হৃদয় ও জাকের আলী

তাওহীদ হৃদয় ও জাকের আলী © সংগৃহীত

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিলেন বাংলাদেশের জাকের আলী ও তাওহীদ হৃদয়। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আলো ছড়িয়ে উন্নতি করেছেন তারা। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) পুরুষদের র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ৬৮ রানের ইনিংসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ রানের ইনিংস খেলে ৬৪ ধাপ এগিয়েছেন জাকের আলী। তিনি বর্তমানে ৯৪তম স্থানে আছেন।

অন্যদিকে ১৮ ধাপ উন্নতি করেছেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। বর্তমানে তিনি আছেন ৬৪তম স্থানে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তিনি। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ওই ম্যাচে মাত্র ৭ রান করে আউট হয়েছিলেন। কিউইদের বিপক্ষে ভালো করলে তার আরও বড় লাফ দেওয়ার সুযোগ ছিল।
 
কয়েক দিন আগেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছিলেন শুভমান গিল। আইসিসির সর্বশেষ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়েও নিজের অবস্থান ধরে রেখেছেন ভারতের এই ওপেনার। বোলারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছেন লঙ্কান স্পিনার মহেশ থিকশানা।

ট্যাগ: ক্রিকেট
দুই মণ ধান বিক্রি করলে হচ্ছে এক শ্রমিকের মজুরি, বড় লোকসানে …
  • ১৩ মে ২০২৬
৭ জেলায় বিকেল ৫টার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস
  • ১৩ মে ২০২৬
নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত ৯৬ কর্মকর্তা
  • ১৩ মে ২০২৬
এসএসসি-এইচএসসির সিলেবাস নিয়ে জরুরি বৈঠকে বসছে শিক্ষা মন্ত্র…
  • ১৩ মে ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই লঘুচাপ, ঘূর্ণিঝড় ও ৮ দিন কা…
  • ১৩ মে ২০২৬
এক উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ৭ দিনে প্রাণ হারালেন চারজন
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9