ভারতের বিপক্ষে পাকিস্তান ২৪১ রানে অলআউট, জিততে মরিয়া রিজওয়ানরা

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান

ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান © সংগৃহীত

দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে শেষ দুই দেখায় বড় ব্যবধানে জিতেছে ভারত। দুদলের সর্বশেষ ৬ দেখার ৫টিতেই জয় ভারতের, একটি হয়েছে পরিত্যক্ত। চ্যাম্পিয়নস ট্রফিতে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা থাকলেও ব্যাট হাতে ব্যর্থ বাবর-রিজওয়ানরা। পারেনি বড় সংগ্রহ দাঁড় করাতে। টস জিতে আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান।

উদ্বোধনী জুটিতে বাবর আজম ও ইমাম-উল-হক মিলে যোগ করেন ৪১ রান। ২৬ বলে ২৩ রান করে হার্দিক পান্ডিয়ার শিকার হন বাবর। ১০ রান করে রান আউট হন ইমাম। তৃতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। ফিফটির দ্বারপ্রান্তে গিয়ে ৪৬ রানে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন রিজওয়ান। পান্ডিয়ার শিকার হওয়ার আগে শাকিল অবশ্য তুলে নেন ফিফটি। ৭৬ বলে ৬২ রানে বিদায় নেন শাকিল।

ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দাঁড়াতে পারেননি অন্য ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। শেষ দিকে খুশদিন শাহ দলকে টেনে নেন। দ্রুতগতিতে রান তুলে পাকিস্তানের সংগ্রহ নিয়ে যান ২৪১ রানে। খুশদিলের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৩৮ রান। ভারতের পক্ষে ৪০ রানে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। ৩১ রানে পান্ডিয়া পান ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ৪৯.৪ ওভারে ২৪১/১০ (ইমাম ১০, বাবর ২৩, শাকিল ৬২, রিজওয়ান ৪৬, সালমান ১৯, তাহির ৪, খুশদিল ৩৮, শাহিন ০, নাসিম ১৪, রউফ ৮, আবরার ০*; শামি ৮-০-৪৩-০, রানা ৭.৪-০-৩০-১, পান্ডিয়া ৮-৩১-২, অক্ষর ১০-০-৪৯-১, কুলদীপ ৯-০-৪০-৩, জাদেজা ৭-০-৪০-১)

জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাল জন্মসনদে চার আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ ৩ জন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬