ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান, দেখে নিন একাদশ

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান

ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান © সংগৃহীত

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রোমাঞ্চকর দ্বৈরথ টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান কোনো উইকেট না হারিয়ে ৬ ওভারে ২৬ রান করেছেন।

 বিশ্ব ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ ধরা হয় ভারত-পাকিস্তান ম্যাচকে। যদিও হরহামেশা এমন লড়াই দেখার ফুরসত মেলে না ক্রিকেটভক্তদের। এমনকি সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি ম্যাচ ঠিক অতটা জমেও না। তবুও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনার কমতি নেই।

হার দিয়ে এবারের আসর শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে মোহাম্মদ রিজওয়ানদের। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ভারত। জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য রোহিত শর্মাদের।

গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান এক পরিবর্তন নিয়ে নামছে। নিউজিল্যান্ড ম্যাচে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে গিয়েছেন ফখর জামান। তার পরিবর্তে একাদশে ফিরেছেন আরেক ওপেনার ইমাম উল হক।

এ ছাড়া গতকাল দলের অনুুশীলনে না থাকায় বাবর আজমের খেলা নিয়েও একটা গুঞ্জন চলছিল। যদিও বিগ ম্যাচে তার ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। এদিকে, অপরিবর্তিত দল নিয়েই নামছে ভারত। 

পাকিস্তানের একাদশ: ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আগা, তাইয়্যেব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

ট্যাগ: ক্রিকেট
প্রতিমন্ত্রীর গাড়ি দূর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে ছবি তৈরির ঝামেলা কমাবে গুগলের নতুন ‘পিকস’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়া থেকে তেল কেনা না কেনা যুদ্ধ বন্ধ করতে পারবে না: জয়শঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬