ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

ফের নতুন করে আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন তিনি। আসন্ন এই আসরে সাকিব খেলবেন কিনা সেটা অবশ্য নিশ্চিতভাবে জানা যায়নি, আপাতত দল পরিবর্তন করেছেন এই অলরাউন্ডার।

সবশেষ আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে তারা। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন। আগামীকাল চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছে ক্লাবটি।

এর আগে, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে মাসখানেক আগেই সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। তবে তীব্র আন্দোলনের মুখে দেশে ফিরতে পারেননি সাকিব।

এরপর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ দলে দেখা যায়নি সাকিবকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ তিন ফরম্যাটে সিরিজ খেললেও সেখানে দেখা যায়নি সাকিবকে। এর আগে আফগানিস্তান সিরিজেও খেলেনি তিনি।

এমনকি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষপর্যন্ত খেলতে পারেননি সাকিব। উল্টো রাজনৈতিক প্রেক্ষাপটে ইতোমধ্যেই অনেকগুলো মামলায় অভিযুক্ত করা হয় তাকে।

কয়েকদিন আগে সারের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেন আম্পায়াররা। এরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেও পাশ করতে পারেননি তিনি। শুধু 'ব্যাটার' হিসেবে বিবেচিত হওয়ায় তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও রাখেনি বিসিবির নির্বাচকরা।

জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাল জন্মসনদে চার আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ ৩ জন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬