বিপর্যয়ে হাল ধরা মাহমুদউল্লাহ একাদশে নেই কেন?

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ © সংগৃহীত

টসের পর একাদশ সামনে আসতেই যেন সবার চোখ কপালে। ভারতের বিপক্ষে ম্যাচের দলে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। দলের নড়বড়ে ব্যাটিংয়ে বারবারই ত্রাতা হিসেবে দেখা যায় রিয়াদকে। তার একাদশে না থাকায় বেশ চর্চা হচ্ছিল। যদিও পরে জানা যায় আসল কারণ। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ। দলীয় ২ রানেই ২ ব্যাটার সৌম্য সরকার ও নাজমুল শান্ত সাজঘরে ফিরে গেছেন। চারে নেমে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজও। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৬ রান। আজ আরও একবার মাহমুদউল্লাহর অভাব টের পেতে পারে টিম টাইগার্স। 

প্রায় ১৪ মাস পর মাহমুদউল্লাহকে ছাড়া ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দলের ভরাডুবিতেও ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছিলেন রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটারের না থাকা নিয়ে টসের সময় কিছু বলেননি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে ধারাভাষ্যে বলা হয়েছে, হালকা চোট রয়েছে। 

বাংলাদেশ দলে আরেকটি চমক বলা যায় পেস সেনসেশন নাহিদ রানার না থাকা। ভারতের বিপক্ষে ম্যাচটির আগে শান্ত’র সংবাদ সম্মেলনের বেশিরভাগ জুড়েই ছিল পেসার নাহিদ রানার প্রসঙ্গ। দেশের সর্বোচ্চ গতির এই তারকাকে বাংলাদেশ কীভাবে ব্যবহার করবে, দলে তার প্রভাব মিলিয়ে প্রশ্নবান ছুটেছিল সাংবাদিকদের মুখে। তবে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ সেই রানাকে ছাড়াই আজকের একাদশ সাজিয়েছে। তার চেয়ে প্রাধান্য পেয়েছেন তানজিম সাকিব।

ট্যাগ: ক্রিকেট
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাল জন্মসনদে চার আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ ৩ জন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬