ইতিহাস গড়লেন পাক স্পিনার, যে নজির আর কারও নেই

২৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
নোমান আলী

নোমান আলী © সংগৃহীত

পাকিস্তান পেসারদের দেশ। সেখানে কিংবদন্তি সব পেসারের জন্ম। পেসারদের দাপটের মধ্যেও কয়েকজন খ্যাতিমান স্পিনারের জন্ম হয়েছে দেশটিতে। পাকিস্তানের ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন নোমান আলী। 

চলমান মুলতান টেস্টে নোমান আলীর হ্যাটট্রিকে পুরোপুরি খেই হারায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। নোমান প্রথম সেশনে জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাখ ও কেভিন সিনক্লেয়ারের উইকেট নিলে ৪৪ রান ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। 

নোমান আলী টেস্টে ষষ্ঠ পাকিস্তানি বোলার হিসেবে হ্যাটট্রিকের নজির গড়েছেন। পার্থক্যটা হচ্ছে তার আগের সবাই ছিলেন পেস বোলার। সর্বশেষ ২০২০ সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন নাসিম শাহ। 

পাকিস্তানের হয়ে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন ওয়াসিম আকরাম। ১৯৯৯ সালে লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে কীর্তিটি গড়েছিলেন তিনি।

পাকিস্তানের মাটিতে নোমান আলী ছাড়া আগে দু’জন স্পিনার হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন। ১৯৭৬ সালে লাহোরে প্রথম হ্যাটট্রিক করেছিলেন নিউজিল্যান্ডের অফস্পিনার পিটার প্যাথেরিক। তার পর ২০০৩ সালে পেশাওয়ারে বাংলাদেশের লেগ স্পিনার অলক কাপালি করেন দ্বিতীয়টি। 

এদিন তিন ফ্রন্টলাইন স্পিনার নিয়ে খেলতে নামে স্বাগতিক দল। দিনের প্রথম পরিবর্তিত বোলারই ছিলেন নোমান। এসেই নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট। তার পর এক ওভার বিরতি দিয়ে তুলে নেন হ্যাটট্রিক!

ট্যাগ: ক্রিকেট
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬