কেমন হলো আইসিসির বর্ষসেরা টেস্ট দল, কে কে জায়গা পেলেন?

২৪ জানুয়ারি ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার দলনায়ক প্যাট কামিন্সকে

অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার দলনায়ক প্যাট কামিন্সকে © সংগৃহীত

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করা হয়েছে। বর্ষসেরা টেস্ট একাদশে সর্বোচ্চ চার ক্রিকেটার জায়গা পেয়েছেন ইংল্যান্ডের। দুজন নিউজিল্যান্ডের এবং একজন করে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও তাদের কোনো ক্রিকেটার বর্ষসেরা টেস্ট দলে জায়গা পাননি। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশেরও কোনো ক্রিকেটার নেই সেরা একাদশে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ২০২৪ সালের বর্ষসেরা টেস্ট দল প্রকাশ করেছে আইসিসি। এতে অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার দলনায়ক প্যাট কামিন্সকে। যশস্বীর জসওয়ালের সঙ্গে বর্ষসেরা টেস্ট দলের ওপেনার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চার নম্বরে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের জো রুট। পাঁচ নম্বরে রয়েছেন আরেক ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস রয়েছেন ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে। ২০২৪ সালে টেস্টে সব থেকে বেশি রান করা ছয় ক্রিকেটার হলেন যথাক্রমে—রুট (১৫৫৬), জসওয়াল (১৪৭৮), ডাকেট (১১৪৯), ব্রুক (১১০০), কামিন্দু মেন্ডিস (১০৪৯) ও উইলিয়ামসন (১০১৩)। এই ছয় ক্রিকেটারই রয়েছেন বর্ষসেরা টেস্ট দলে।

সাতে নম্বরের জন্য উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথ। আট নম্বরে রয়েছেন ভারতের স্পিনার অল-অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। নয় নম্বরে অজি তারকা কামিন্স। বাকি দুই বিশেষজ্ঞ পেসার হলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ভারতের জসপ্রীত বুমরা।

আইসিসির বর্ষসেরা টেস্ট দল
যশস্বী জসওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), জেমি স্মিথ (ইংল্যান্ড, উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (ভারত), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া, ক্যাপ্টেন), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) ও জসপ্রীত বুমরা (ভারত)।

ট্যাগ: ক্রিকেট
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬