রাজশাহীকে ১৭০ রানে আটকাল রংপুর, কে জিতবে আজ?

২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
শেষদিকে হুড় মুড় করে ভেঙে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ

শেষদিকে হুড় মুড় করে ভেঙে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ © সংগৃহীত

১৬ ওভারের খেলা শেষে দুর্বার রাজশাহীর রান ছিল ৪ উইকেটে ১৫৩ রান। রানরেট ৯.৫৩। আর শেষ ৪ ওভারে রান হয়েছে মাত্র ১৭, উইকেটে হারিয়েছে ৫টি। রানরেট ৪.২৫। অর্থাৎ উড়ন্ত শুরু করা রাজশাহীর রান তোলার লাগাম শেষ দিকে বেশ ভালোভাবেই টেনে ধরেছে রংপুর রাইডার্স। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে রাজশাহী তুলতে পেরেছে ৯ উইকেটে ১৭০ রান। জিততে হলে রংপুর করতে হবে ১৭১ রান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী। উদ্বোধনী জুটিতে ১৫ বলে ২৪ রান তোলেন মোহাম্মদ হারিস ও সাব্বির ইসলাম। ১২ বলে ১৯ রান করেন ওপেনার হারিস। দ্বিতীয় উইকেটে ২৯ বলে ৫২ রানের জুটি করেন সাব্বির ও এনামুল হক বিজয়। ১৯ বলে ৩৯ রান করে ফেরেন সাব্বির। নতুন ব্যাটার রায়ান বার্ল প্রথম বলেই আউট হন।

চতুর্থ উইকেটে ৫০ বলে ৭৬ রানের জুটি করেন বিজয় ও ইয়াসির আলী রাব্বি। ৩২ বলে ৬০ রানের (২ চার ও ৬ ছক্কা) ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরত যান ইয়াসির। এক বল বিরতি দিয়েই আউট হন বিজয়ও। এরপরই হুড় মুড় করে ভেঙে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ। বাকিরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। করতে পারেননি রানও। অবশেষে রাজশাহী থামে ১৭০ রানে।

বল হাতে রংপুরের হয়ে ৩টি উইকেট শিকার করেন আকিভ জাভেদ ও খুশদিল শাহ। 

১৭১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারেননি রংপুরের ব্যাটাররা। ১৭ রানে হারিয়েছে ৩ উইকেট।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারের খেলা হয়েছে। 

ট্যাগ: ক্রিকেট
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬