বিপিএলের এলিট ক্লাবে মোস্তাফিজ

২১ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

৪ ওভারে খরচ করেছেন ৪৬ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেশ খরুচে বোলিংই করেছেন মোস্তাফিজুর রহমান। যদিও পেয়েছেন জাকির হাসান ও আরিফুল হকের উইকেট। চলতি আসরে খুব চোখে পড়ার মতো বোলিং না করলেও ঢাকা ক্যাপিটালসের হয়ে নিয়মিত উইকেটের দেখা পেয়েছেন কাটার মাস্টার নামে পরিচিতি পাওয়া মোস্তাফিজ। 

চলতি আসরে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই একটি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজ। আগের ম্যাচে উইকেট না পাওয়ার সেই ধারা মিলিয়ে রাখতেই কি না, গতকাল সিলেটের বিপক্ষে পেলেন জোড়া শিকারের দেখা। এতে বিপিএলের ইতিহাসে মাত্র চতুর্থ বোলার হিসেবে ১০০ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। 

ফিজের আগে বিপিএলে ১০০ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। গতকালের ম্যাচের আগে ফিজের উইকেট ছিল ৯৯টি। জাকিরের উইকেট নিয়ে পূরণ করেন ১০০ উইকেট। এরপরেই পেয়েছেন নিজের ১০১তম উইকেট। বিপিএলে মাত্র তৃতীয় পেসার হিসেবে এই কীর্তি ফিজের। 

মোস্তাফিজের মাইলফলক ছোঁয়ার দিনে ৬ রানে জয় পেয়েছে ঢাকা। আর সেই সুবাদে চলতি আসরে প্রথমবার ৭ম স্থান থেকে ওপরে উঠে এসেছে খালেদ মাহমুদ সুজনের দল।

ট্যাগ: ক্রিকেট
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬