অধিনায়কত্ব পেলেন ঋষভ পন্ত, সঙ্গে স্পেশাল জার্সি

২০ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
ঋষভ পন্ত

ঋষভ পন্ত © সংগৃহীত

জীবনে নানা উত্থান-পতন গেছে ভারতের কিপার ও ব্যাটার ঋষভ পন্তের। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন। জাতীয় দলে আবারও জায়গা পেয়েছেন। এখন তার জীবনে সুসময় বলা যায়। 

এবার আইপিএলের মেগা নিলামে ইতিহাস গড়েছিলেন রেকর্ড ২৭ কোটি রুপি দিয়ে ভারতীয় এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভেড়ায় লখনৌ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটার তিনি।

রেকর্ড দামে দলে ভেড়ানো পন্তকে নেতৃত্ব দেওয়া হতে পারে এমন গুঞ্জন ছিল। অবশেষে জল্পনা সত্যি করে লখনৌয়ের নেতৃত্ব পেলেন ভারতীয় এই উইকেটকিপার ব্যাটার। সোমবার (২০ জানুয়ারি) পন্তকে পাশে নিয়ে ঘোষণা করলেন দলের মালিক সঞ্জীব গোয়েন্‌কা।

২০২২ সাল থেকে আইপিএলে খেলা শুরু করার পর থেকে কেএল রাহুলই ছিলেন লখনৌর দলনেতা। তবে গত মৌসুমে হায়দরাবাদ ম্যাচে হারের পর গোয়েন্‌কা প্রকাশ্যে ভর্ৎসনা করেন রাহুলকে। ওই ঘটনার পরই বোঝা গিয়েছিল, রাহুলের দল ছাড়া সময়ের অপেক্ষা। সেটাই হয়েছিল শেষমেশ। গত নিলামে রাহুলকে ছেড়ে দিয়ে পন্তকে দলে টানার পর এবার তাকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো।

পছন্দের ১৭ নম্বর জার্সিই নতুন দলে পাচ্ছেন পন্ত। তার নাম লেখা জার্সিতে খোদাই করা রয়েছে ‘ক্যাপ্টেন’ শব্দটিও। পন্তকে পাশে নিয়ে সেই স্পেশাল জার্সি প্রকাশ্যে আনেন গোয়েন্‌কা এবং দলের মেন্টর ‌জহির খান। দায়িত্ব নিয়ে পন্ত বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য সঞ্জীব স্যার, জহির ভাইকে ধন্যবাদ। লখনৌয়ের হয়ে সব সময় ২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।’

দিল্লিতে খেলার সময় শেষ তিন বছর অধিনায়ক ছিলেন পন্তই। ২০২৩ সালে চোটের কারণে খেলতে পারেননি। ফলে লখনৌ যে অধিনায়ক হিসেবে তার নামই ঘোষণা করতো তা নিয়ে সন্দেহ থাকার কথা ছিল না। তবে নিকোলাস পুরানেরও অধিনায়ক হওয়ার সম্ভাবনা ছিল। তাকে টেক্কা দিয়েছেন পন্ত।

আইপিএলে প্রথম দু’বছর প্লে-অফের যোগ্যতা অর্জন করলেও গত মৌসুমে প্রথম চারে শেষ করতে পারেনি তারা। গত বছর ৮ মে আইপিএলে খেলা ছিল হায়দরাবাদ এবং লখনৌয়ের।

ট্যাগ: ক্রিকেট
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬