নারী ফুটবলারকে ‘মোটা’ বলে কটূক্তি, বরখাস্ত ফেডারেশনের সভাপতি

১৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
 ম্যানুয়েল আরিয়াস

ম্যানুয়েল আরিয়াস © সংগৃহীত

পানামার নারী ফুটবলার মার্তা কক্সকে ‘মোটা’ বলে কটূক্তি করায় দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। ছয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের মার্চে পানামার নারী ফুটবল অবকাঠামো নিয়ে বেশ সমালোচনা করেছিলেন ২৭ বছর বয়সী কক্স। অপেশাদার লিগে নারী ফুটবলারদের ঠিকঠাক বেতন না পাওয়া, মাঠ সংকট ও অনুশীলনের পর্যাপ্ত সুবিধা না থাকা নিয়ে কথা বলেছিলেন এই ফুটবলার। পানামা ফুটবল নিয়ে কক্সের ওই সমালোচনা ভালোভাবে নেননি আরিয়াস। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করে বসেন তিনি।

কক্সকে নিয়ে আরিয়াস বলেছিলেন, ‘সে এখন আকারের বাইরের চলে গেছে। সে মোটা এবং মাঠে নড়াচড়াও করতে পারে না।’

ফেডারেশন সভাপতির এ মন্তব্যে প্রতিবাদমুখর হয়ে ওঠেন কক্স। তিনি প্রকাশ্যে আরিয়াসের ক্ষমা চাওয়ার দাবি জানান এবং এটি না হলে জাতীয় দল ছাড়ার হুমকি দেন।

বিষয়টি নজরে আসে ফিফার। কক্সকে নিয়ে আরিয়াসের করা মন্তব্যকে আপত্তিকর ও অসম্মানজনক বলে উল্লেখ করে তাকে ছয় মাসের জন্য বরখাস্ত করেছে ফিফা।

এ ঘটনায় ভুল স্বীকার করে ফিফার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন আরিয়াস এবং নিজের শব্দচয়নকে ‘খুবই দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেছেন তিনি।

বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬