নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

১৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ

সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ © সংগৃহীত

বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে শুরুতেই দিশেহারা নেপাল। জান্নাতুল মাওয়া-নিশিতা নিশিদের ঘূর্ণি ধাধার সমাধান জানা ছিল না নেপালের ব্যাটারদের। ফলে ফেসে গেছেন স্পিন জালে। কোনোরকমে দলীয় ফিফটি স্পর্শ করে অলআউট হয় তারা। ছোট লক্ষ্য ৪০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ। তাতে ৫ উইকেটের সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ।

শনিবার (১৮ জানুয়ারি) মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের পর্দা উঠছে। উদ্বোধনী দিনে নেপালের মুখোমুখি হন বাংলাদেশের মেয়েরা। যেখানে আগে ব্যাট করতে নামা নেপালকে জান্নাতুল মাওয়া-নিশিতা আক্তারদের দুর্দান্ত বোলিংয়ে ১৮.২ ওভারে ৫২ রানেই আটকে দেন বাংলাদেশের মেয়েরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু টাইগ্রেস মেয়েদের।  

মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান টাইগ্রেস অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরুতে উইকেট হারিয়ে চাপে পরে নেপাল। সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে লাল-সবুজদের হাতে। নেপালের উইকেট ধসের শুরুটা করেন নিশিতা। ওপেনার সাবিত্রী ধামি বড় শট খেলার চেষ্টা করলেও ফিরতি ক্যাচ নেন ১৬ বর্ষী ডানহাতি।  

প্রথম উইকেট হারিয়ে চাপে পড়লে সামাল দেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার সানা প্রভিন। তিনি ধরে খেলার চেষ্টা করলেও অন্য প্রান্ত থেকে একের পর এক উইকেট হারাতে থাকে নেপাল।

উইকেটে আসা যাওয়ার মিছিলে নেপালের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন প্রভিন। এছাড়া ১০ রান আসে সীমানা কেসির ব্যাট থেকে। বাংলাদেশের ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জান্নাতুল। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন আনিসা আক্তার সোবা, ফাহমিদা ছোঁয়া ও নিশিতা। 

ছোট রানের তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১১ রানের মধ্যে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে বসেন টাইগ্রেস মেয়েরা। এরপর চতুর্থ উইকেটে ধাক্কা সামাল দিয়ে সাদিয়া আক্তার ও সুমাইয়ার ব্যাটে ঘুরে দাঁড়ায়। ২১ রানের জুটি গড়ে সাদিয়া বিদায় নিলে ভাঙে এই জুটি। 

তাদের জুটিতে জয়ের ভিত পেয়ে যান টাইগ্রেস মেয়েরা। শেষ পর্যন্ত ৪০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।  

ট্যাগ: ক্রিকেট
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬