বিপিএলে ম্যাচপ্রতি শরফুদ্দৌলা কত লাখ টাকা পাবেন, জানেন?

১৭ জানুয়ারি ২০২৫, ০৮:০১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত © সংগৃহীত

এবার বিপিএলের আম্পায়ারিং প্যানেলে যুক্ত হয়েছেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার তিনি। যার ফলে তার পারিশ্রমিকটাও তাই অন্য আম্পায়ারদের তুলনায় অনেক বেশি। বিসিবির আম্পায়ার্স বিভাগের দায়িত্বে থাকা পরিচালক ইফতেখার আহমেদ জানিয়েছেন, এবারের বিপিএলে শরফুদ্দৌলা ম্যাচপ্রতি পারিশ্রিমক পাবেন দুই হাজার ডলার বা দুই লাখ তেতাল্লিশ হাজার টাকা।

চট্টগ্রামে চিটাগং কিংস–খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে এবারের বিপিএলে মাঠে নেমেছেন আম্পায়ার সৈকত। টুর্নামেন্টে মোট ছয়টি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। তবে আসন্ন ভারত–ইংল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করতে যাবেন বলে বিপিএলের ফাইনালে মাঠে দাঁড়ানো হবে না তার।

আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার গত কয়েক বছরে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সুনাম কুড়িয়েছেন। সবশেষ ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়ার সময় তার সাহসী সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। 

গেল বছর আইসিসির এলিট প্যানেলে নাম লেখান শরফুদ্দৌলা। বিপিএলে ম্যাচ পরিচালনা করা প্রথম এলিট প্যানেল আম্পায়ার তিনি। বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার যখন দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে থাকবেন, তখন স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাও আরও বেড়ে যাবে।

ট্যাগ: ক্রিকেট
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬