শেষমেশ ভারতের ভিসা পেলেন সাকিব

১৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
সাকিব মাহমুদ

সাকিব মাহমুদ © সংগৃহীত

পাঁচটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসেই ভারত সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। আসন্ন এই সিরিজ খেলতে ভিসা জটিলতায় পড়েছিলেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। নানা নাটকীয়তার পর শেষমেশ ভারতের ভিসা পেয়েছেন ইংলিশ এই পেসার।

ভিসা পাওয়ায় শুক্রবার (১৭ জানুয়ারি) দলের সঙ্গে কলকাতায় যোগ দেবেন সাকিব। ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি তিনি। যার কারণে আবু ধাবিতে আটকে ছিলেন সাকিব মাহমুদ। এর আগে ২০১৯ সালেও পাকিস্তানি বংশোদ্ভুত পেসারকে ভিসা দিতে গড়িমসি করেছিল ভারত। 

২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভিসা পাওয়ায় এই সিরিজ খেলতে সাকিবের আর কোনো সমস্যা হচ্ছে না। আজই দলের সঙ্গে তার কলকাতায় চলে আসার কথা।

ভারত সফরে আসার আগে ৯ জানুয়ারি আবুধাবিতে ইংল্যান্ডের পেস বোলিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল সাকিব। পেস বোলিংয়ের পরামর্শক জেমস অ্যান্ডারসনের সেই ক্যাম্পে জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উডের মতো তারকাদের সঙ্গে সাকিব সেখানে থাকতে পারতেন। তবে ভারতের ভিসার আবেদন করার পর সাকিবের পাসপোর্ট রেখে দেওয়ায় সেটা সম্ভব হয়নি। পাকিস্তানি বংশোদ্ভূত হলেও আদিল রশিদ, রেহান আহমেদ ভারতের ভিসা পেয়েছেন বলে জানা গেছে।

সাকিবের সঙ্গে ভারতের ভিসা সংক্রান্ত ঝামেলা আগেও ঘটেছে। ২০১৯ সালে ইংল্যান্ড লায়নসের হয়ে ভারত সফরে যেতে পারেননি। ভিসা জটিলতায় ল্যাঙ্কাশায়ারের ২০২৪ সালে প্রাক মৌসুম সফরেও যাওয়া হয়নি পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারের। একই বছরে ইংল্যান্ডের শোয়েব বশিরের ভিসা নিয়ে ঝামেলা করেছিল ভারত। কারণ, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। এই ভিসা জটিলতায় হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে খেলতেই পারেননি বশির।

শোয়েবের ভিসা জটিলতা নিয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও পরে ভারতের বিপক্ষে কথা বলেছিলেন। এর আগে রেহান আহমেদকেও একই ঝামেলায় পড়তে হয়েছিল। রশিদ, বশির, রেহান, সাকিব মাহমুদ—ইংল্যান্ডের ক্রিকেটার হলেও তাঁরা পাকিস্তানি বংশোদ্ভূত।

২২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দল দুটি মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি হবে ভারত-ইংল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের দলেই আছেন রশিদ ও সাকিব।

ট্যাগ: ক্রিকেট
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬