চুক্তির মেয়াদ বাকি থাকতেই পদত্যাগ বিসিবির সহকারী কোচের

১৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
নিক পোথাস

নিক পোথাস © ফাইল ফটো

চুক্তির মেয়াদ বাকি থাকতেই বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের চাকরি ছেড়েছেন নিক পোথাস। আফ্রিকান এই সাবেক ব্যাটসম্যান পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রামে গত রাতে আবেগঘন এক পোস্টে বাংলাদেশকে বিদায়ের কথা জানালেন পোথাস। দক্ষিণ আফ্রিকার এই কোচ লিখেছেন, ‘যাই হোক, সব ভালো জিনিসের মতো এটারও শেষ হওয়া দরকার ছিল। বিসিবিতে থাকা অবস্থায় দারুণ কিছু মানুষের সঙ্গে সময় কাটিয়েছি। অনেক রেকর্ড ও ইতিহাস গড়েছি। দারুণ কিছু স্মৃতিও তৈরি হয়েছে।’

জানা গেছে, ২০২৩ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত। ৫০ বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফীস, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বলে দিয়েছিলেন তিনি আর কাজ করবেন না। বলেছিলেন পারিবারিক সমস্যার কারণে চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারছেন না।’

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান পোথাস। সহকারী কোচ হলেও বাংলাদেশের ফিল্ডিং নিয়েই বেশি কাজ করতে হয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে আছেন ফিল সিমন্স। মোহাম্মদ সালাহউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। আন্দ্রে অ্যাডামস বোলিং কোচের দায়িত্বে আছেন।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬