ম্যাচ জয়ের পর মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ

১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
খালেদ আহমেদ

খালেদ আহমেদ © সংগৃহীত

খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারিয়ে ঘরের মাঠে দারুণ এক জয়ে বিপিএল শুরু করেছে চিটাগং কিংস। ম্যাচ শেষেই একটা দুসংবাদ পেয়েছেন কিংসের এই পেসার। গত রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পেসার খালেদ আহমেদের মা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে খালেদের মায়ের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ভাই জায়েদ আহমেদ। ফেইসবুকে এক পোস্টে দুসংবাদটি দেন তিনি।

ফেইসবুক পোস্টে জায়েদ লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই, তিনি আল্লাহর কাছে চলে গেছেন।’

মায়ের জন্য দোয়া করে জায়েদ লেখেন, ‘আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে জায়গা করে দেন। তাকে পূর্ববর্তী ঈমানদারদের মধ্যে স্থান দিন। আমাদের এবং তাকে ক্ষমা করুন।’

দেশবাসীর কাছেও মায়ের জন্য দোয়া চেয়েছেন জায়েদ, ‘আল্লাহ তার কবরকে প্রশস্ত করুন এবং তার ওপর দয়া বর্ষণ করুন। দয়া করে আমার মাকে আপনার দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।’

ট্যাগ: ক্রিকেট
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬