হামজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি 

১৬ জানুয়ারি ২০২৫, ১২:২৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল © সংগৃহীত

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ইংল্যান্ডের লন্ডনে অবস্থান করছেন। বুধবার (১৫ জানুয়ারি) তিনি হামজা চৌধুরীর লেস্টার সিটির ম্যাচ দেখতে কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়েছিলেন। লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচের পর হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পাশাপাশি নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজও এই মুহূর্তে লন্ডন অবস্থান করছেন। দুই জনই গতকাল লন্ডন থেকে লেস্টারে গিয়ে হামজার খেলা দেখেছেন। লন্ডন থেকে লেস্টার ২ ঘণ্টার বেশি দূরত্ব। ইংল্যান্ড সময় সন্ধ্যা সাড়ে সাতটায় লেস্টার ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ ছিল। 

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী সম্প্রতি ফুটবলে তার এসোসিয়েশন ইংল্যান্ড পরিবর্তন করে বাংলাদেশ করেছেন। ফিফার সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার অভিষেক হওয়ার কথা। বাফুফে সভাপতি সৌজন্য সাক্ষাতে সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে সামান্য আলোচনা হয়েছে বলে জানা গেছে। 

ট্যাগ: ফুটবল
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬