বিপিএল পারিশ্রমিক ইস্যুতে জরুরি বৈঠকে বসেছেন বিসিবি

১৫ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
বিসিবি

বিসিবি © লোগো

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক জটিলতায় জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবারের (১৫ জানুয়ারি)  সন্ধ্যায় এই বৈঠক শুরু হয়। 

বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জুম মিটিংয়ে বসবেন পরিচালকরা। যেখানে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ অন্যরা।

জানা গেছে, পারিশ্রমিক না পেয়ে বুধবার সকাল ১০টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন বয়কট করেছে দুর্বার রাজশাহী।

জরুরি এই বৈঠকের মূল এজেন্ডা বিপিএল। বিশেষ করে বিপিএলের শুরু থেকেই বেশকিছু সমস্যা টুর্নামেন্ট নিয়ে দর্শক ক্ষোভ তৈরি করেছে। এর মধ্যে শুরুতে টিকিট সংক্রান্ত অব্যবস্থাপনার জেরে স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এবার অব্যবস্থাপনার হাওয়া লেগেছে মাঠের ক্রিকেটেও। পারিশ্রমিক ইস্যু নিয়ে অবশ্য আগেও কথা বলেছিলেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। সে সময় তিনি বলেছিলেন, পারিশ্রমিক না পেলেও বিসিবির প্রতি আস্থা রয়েছে তার। কিন্তু বিসিবি পরিস্থিতি সামাল দিতে না পারায় এখন অনুশীলন বর্জনের মতো পদক্ষেপ নিতে হয়েছে দলটির ক্রিকেটারদের। 

এর আগে, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ৫০ শতাংশ পারিশ্রমিক না পেলে পরের ম্যাচ না খেলার হুমকি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। দলটির বিপক্ষে এক ক্রিকেটার খবরটি নিশ্চিত করেছেন।

ফ্র্যাঞ্চাইজিটির এক ক্রিকেটার জানিয়েছেন, বিপিএল প্রায় অর্ধেকটা শেষ। কিন্তু দলটির খেলোয়াড়রা এখনো কোনো টাকা পাননি। এ জন্য অনুশীলন বর্জন করেছেন তারা। দেশিদের সঙ্গে বিদেশি ক্রিকেটাররাও পারিশ্রমিক পাননি। অবশ্য জানা গেছে, ২৫ শতাংশ করে পারিশ্রমিক গেছে কোচদের অ্যাকাউন্টে। 

বিপিএলে ফিরে ভালো কিছু করতে পারছে না রাজশাহী। ৬ ম্যাচে মাত্র দুই জয়ে সাত দলের পয়েন্ট টেবিলের ছয় নম্বরে পড়ে রয়েছে এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদরা। চট্টগ্রাম পর্বে চারটি ম্যাচ খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।

বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬