পিএসএলে দল পাওয়া নাহিদ-লিটন-রিশাদ কত টাকা পাচ্ছেন

১৪ জানুয়ারি ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
নাহিদ, লিটন ও রিশাদ

নাহিদ, লিটন ও রিশাদ © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ড্রাফট গতকাল সোমবার লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে। এই ড্রাফটে বাংলাদেশের পেসার নাহিদ রানা প্রথমে দল পেয়েছেন। এরপর দল পেয়েছেন ব্যাটার লিটন দাস ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদ রানা পেশোয়ার জালমি দলে অন্তর্ভুক্ত হয়েছেন। সিলভার ক্যাটাগরিতে থাকা লিটন দাসকে দ্বিতীয় রাউন্ডে করাচি কিংস দলে নিয়েছে। একই ক্যাটাগরিতে রিশাদ হোসেনকে তৃতীয় রাউন্ডে লাহোর ক্যালান্দার্স দলে ভিড়িয়েছে।

টাইগার এই তিনজনের মধ্যে সব থেকে বেশি পারিশ্রমিক পাবেন তরুন পেসার নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরিতে থাকা এই পেসার পাবেন ৫০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকারও বেশি। অপর দিকে সিলভার ক্যাটাগরিতে থাকা লিটন-রিশাদ মতো ক্রিকেটাররা আয় করবেন ২৫ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।

আরও পড়ুন: শোয়েব আখতারের কাছে শিখতে চান নাহিদ রানা

পিএসএলের এবারের ড্রাফটে বাংলাদেশের ২৯ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্যে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে ৮ জন ক্রিকেটার ছিলেন। তবে শেষ পর্যন্ত দল পেয়ে থাকেন লিটন-রিশাদ-নাহিদ।

পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনাম। এই ক্যাটাগরিতে থাকা একজন ক্রিকেটার ১ লাখ ৩০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় সোয়া এক কোটি টাকার মতো। এরপর হলো ডায়মন্ড ক্যাটাগরি। এই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৮৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৯০ লাখ।

ট্যাগ: ক্রিকেট
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬