শোয়েব আখতারের কাছে শিখতে চান নাহিদ রানা

১৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
শোয়েব আখতার ও নাহিদ রানা

শোয়েব আখতার ও নাহিদ রানা © সংগৃহীত

সর্বশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ইয়ান বিশপ, হার্শা ভোগলে, শাহিন শাহ আফ্রিদিদের। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে ছন্দে আছেন নাহিদ।

ধারাবাহিক পারফরম্যান্সে ফল হিসেবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন তিনি। গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশের পেসারকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। বাংলাদেশের বাইরে এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পাচ্ছেন নাহিদ। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হিসেবে আছেন বাবর আজম।

রংপুর রাইডার্সের পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবার প্রথমে উপরওয়ালার প্রতি শুকরিয়া জানাতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির মাইলফলক পেরোনোর রেকর্ডও আছে নাহিদ রানার। এমন এক দেশে তিনি খেলার সুযোগ পান, যে দেশে আছেন শোয়েব আখতারের মতো গতিতারকা। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন নাহিদ রানা। ২২ বছর বয়সী বাংলাদেশি এই পেসার বলেন, ‘অবশ্যই। তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’

ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটারে বোলিং করে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের রেকর্ডটা শোয়েবেরই আছে। সেই রেকর্ড ভাঙার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে নাহিদের উত্তর, ‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’

এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ খেলছেন নাহিদ রানা। রংপুর যে সাত ম্যাচের সাতটিতে জিতেছে, তাতে তার দারুণ অবদান রয়েছে। গতি-বাউন্সারে ব্যাটারদের কাবু করছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিচ্ছেন। পিএসএল নয়, এই মুহূর্তে তার ধ্যানজ্ঞান শুধুই বিপিএল নিয়ে। নাহিদ রানা বলেন, ‘এখনো অত দূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’

রংপুর রাইডার্সের সাত ম্যাচের সাতটিতেই একাদশে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা এখনো তাদের। প্লে-অফ খেলা এখন রংপুরে জন্য স্রেফ সময়ের ব্যাপার। নাহিদ বলেন,‘রংপুর রাইডার্সের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি। যে কয় ম্যাচ সুযোগ পাব, সর্বোচ্চটা দেব। দেশবাসী যেন আমার জন্য দোয়া করে এবং খারাপ সময়ে পাশে থাকে, এটাই চাওয়া।’

ট্যাগ: ক্রিকেট
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬