এবার পাকিস্তানের লিগে দল পেলেন রিশাদ

১৩ জানুয়ারি ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
রিশাদ হোসেন

রিশাদ হোসেন

বিগ ব্যাশের চলমান আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলতে ডাক পেয়েছিলেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচি হওয়ায় শেষমেশ আর খেলা হয়নি এই তরুণ প্রতিভাবান স্পিনারের। তবে এবার আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের জন্য তাকে দলে টেনেছে লাহোর কালান্দার্স।

সোমবার (২৩ জানুয়ারি) শুরু হয়েছে পিএসএলের ড্রাফট অনুষ্ঠান। লাহোর ফোর্টে অনুষ্ঠিত এই ড্রাফটে বাংলাদেশের ৩৯ ক্রিকেটারের নাম রয়েছে।  

জানা গেছে, ড্রাফটে রিশাদ ছিলেন সিলভার ক্যাটাগরিতে। সেই ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল লাহোর। 
 
সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরেক তারকা লিটন দাসও। তাকে দলে টেনেছে করাচি কিংস। এছাড়া গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে দলে নিয়েছে বাবর আজমের পেশোয়ার জালমি।
 
প্লাটিনাম ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের কেউই দল পাননি। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদতাওহীদ হৃদয় এবং হাসান মাহমুদরা দল পাননি।
 
১০ এপ্রিল পিএসএল শুরু হয়ে শেষ হবে ২৫ মে। প্রথম ডাকে দল না পাওয়া ক্রিকেটারদের এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
 

ট্যাগ: ক্রিকেট
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬