পাকিস্তানের লিগে ডাক পেলেন নাহিদ রানা

১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
নাহিদ রানা

নাহিদ রানা © সংগৃহীত

বাংলাদেশের দ্রুতগতির পেস বোলার নাহিদ রানা। ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড আছে তার। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। তরুণ এই এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন।

লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।

প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। সবকিছু ঠিকঠাক থাকলে বিদেশি লিগে প্রথমবারের মতো খেলবেন এই পেসার।

জানা গেছে, নাহিদ রানার গোল্ড ক্যাটাগরিতে মূল্য ৫০ হাজার ডলার। এবার পিএসএল শুরু হবে ৮ এপ্রিল, শেষ হবে ১৯ মে।

গত অগাস্টে পাকিস্তান সফরে টেস্ট সিরিজে গতি দিয়ে নজর কাড়েন নাহিদ। ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে তাক লাগিয়ে দেন। ওই সিরিজ স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ দল।

এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ আলাদা করে নজর কাড়তে থাকেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও দেখা যায় তার ঝলক। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে গতির ঝড় তুলছেন নাহিদ। পিএসএলে তার দল পাওয়াটা তাই অনুমিতই ছিল।

 

ট্যাগ: ক্রিকেট
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬