আইপিএলের নতুন সূচি প্রকাশ, বিস্তারিত তথ্য জেনে নিন 

১৩ জানুয়ারি ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) © সংগৃহীত

বিশ্বজুড়ে আধিপত্য দেখাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো। সেক্ষেত্রে কিছুটা এগিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টটির বিভিন্ন ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন অনেকেই। এ বছর আইপিএল শুরু হওয়ার কথা ছিল ১৪ মার্চ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূচিতে পরিবর্তন এনেছে।

পরিবর্তিত সূচিতে এক সপ্তাহ পিছিয়ে আইপিএলের ১৮তম আসর শুরু হবে ২১ মার্চ, ফাইনাল হবে ২৫ মে। সম্প্রতি বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ।

লাহোর অথবা দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হবে ৯ মার্চ। চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে আইপিএল শুরু হলে কিছুটা তাড়াহুড়ো হয়ে যেত বলে মনে হয়েছে টুর্নামেন্টের পরিচালনা পরিষদের। এ কারণে তারা চেয়েছে চ্যাম্পিয়নস ট্রফির শেষ ও আইপিএল শুরুর মধ্যে যেন দুই সপ্তাহের কাছাকাছি ব্যবধান থাকে।

আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরবর্তী আসরের উদ্বোধনী ম্যাচ হওয়াকে রীতিই বলা যায়। এবারও সেটির ব্যতিক্রম হচ্ছে না। গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে উদ্বোধনী ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালও হওয়ার কথা ইডেন গার্ডেনে। গত আসরের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর।

এবারের আসরে ম্যাচসংখ্যা বাড়ানোর কথা থাকলেও সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইপিএল পরিচালনা পরিষদ। গত তিন বছরের মতো এবারও ম্যাচ হবে ৭৪টি। আইপিএল সংশ্লিষ্ট সবার সঙ্গে (পৃষ্ঠপোষক, সম্প্রচারকারী প্রতিষ্ঠান ইত্যাদি) আলোচনা শেষে এ মাসের শেষ দিকে চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে।

ট্যাগ: ক্রিকেট
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬