চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া প্রসঙ্গে যা বললেন লিটন

১৩ জানুয়ারি ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

জাতীয় দলের নিয়মিত সদস্য হয়েও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস। রবিবার (১২ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিগত এক বছরের ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন লিটন দাস। তবে বাদ পড়ার দিনেই বিপিএলে শতক হাঁকিয়েছেন তিনি।

রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নাই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের কল। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স।’

এ সময় নিজের মানসিক অবস্থা ম্যাচের আগে এবং পরে একই আছে উল্লেখ করে লিটন বলেন, ‘ম্যাচের আগে যে মাইন্ড সেটআপ ছিল, পরেও একই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা ইতোমধ্যেই অতীত। আমি হয়তো ক্যারিয়ারে একটা ভালো ইনিংস খেলেছি। কিন্তু পরের ম্যাচে আবার আমাকে শূন্য থেকেই করতে হবে। ব্যাক অব মাইন্ডে এটাই থাকবে যে, আবার নতুন করে আমার ইনিংস গোছাতে হবে। পরিশ্রম করবো, দেখা যাক কী হয়।’

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার কারণ নিয়ে পরিষ্কার বার্তা পেয়েছেন কি না- এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘ক্লিয়ার মেসেজ দেয়া হয়েছে (বাদ পড়া নিয়ে)। আসলে নির্বাচকদের তরফ থেকে না, কী কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায় যে, কী কারণে রাখা হয়নি। আপনি যদি দেখেন, কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরম্যান্স ছিল না। আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই।’

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬