পাঠ্যবইয়ে নিজের গল্প নিয়ে প্রতিক্রিয়া জানালেন জ্যোতি

১১ জানুয়ারি ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
নিগার সুলতানা জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি

শিক্ষার্থীদের জন্য ছাপা নতুন পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের নাম-ছবি। তাদের জায়গায় ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ। নতুন করে আরও যুক্ত করা হয়েছে জাতীয় দলের ফুটবলার জামাল ভূঁইয়াকে।

সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে শনিবার (১১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা। দেশের পাঠ্যবইয়ে নিজের নাম উঠেছে, কেমন অনুভূতি-এমন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

নিজের অনুভূতি জানাতে গিয়ে জ্যোতি বলেছেন, ‘একদিন আগে আমার মা আমাকে বলছিল, হয়তো কারও কাছ থেকে শুনেছে। ভালো লাগার বিষয় অবশ্যই। আমার থেকে আমার পরিবার বেশি খুশি।’

নতুন পাঠ্যবইতে দেখা যায়, সপ্তম শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ের ‘স্পোর্টস পার্সোনালিটি’ লেসনে কাজী সালাউদ্দিনের ছবি সরিয়ে রানী হামিদের এবং সাকিব আল হাসানের জায়গায় নিগার সুলতানা জ্যোতির ছবি বসানো হয়েছে। এছাড়া ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছবি সরিয়ে সেখানে জামাল ভূঁইয়ার ছবি দেওয়া হয়েছে। তবে পেলে, ম্যারাডোনা, ব্রায়ান লারার মতো অন্যদের ছবি আগের মতোই রাখা হয়েছে।

এছাড়া সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইয়ের ‘সমাজ জীবনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি’ পাঠে সাকিব আল হাসানের টুইটার প্রোফাইলের ছবি সরিয়ে সেখানে জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রোফাইলের ছবি ব্যবহার করা হয়েছে।  অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির তথ্যপ্রযুক্তির পুরোনো বইয়ে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনের সময় সাকিব একটি ছবি ব্যবহার করা হয়েছিল। নতুন বইয়ে সেটি বাদ দিয়ে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অলিম্পিকে মশাল বহনের ছবি ব্যবহার করা হয়েছে।

রাস্তায় ব্যারিকেড দিয়ে যুবককে কুপিয়ে হত্যা, বিএনপি নেতাকর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৪ শতাংশ হারে কেটে রাখা টাকা পেতে শিক্ষকদের যা করতে হবে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত সদস্যকে বাদ দিয়েই অনুষ্ঠিত হলো সিন্ডিকেট সভা, আন্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬