পরিবর্তন আসছে ওয়াইড বলের নিয়মে

১১ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
বোলারদের সুবিধার্থে ‘ওয়াইড’ বলের নিয়মে পরিবর্তন আনার কথা ভাবছে আইসিসি

বোলারদের সুবিধার্থে ‘ওয়াইড’ বলের নিয়মে পরিবর্তন আনার কথা ভাবছে আইসিসি © সংগৃহীত

বর্তমান ক্রিকেট-বিশ্বে বড় রানের দেখা মিললেই সেটিকে জমজমাট ম্যাচ মনে করেন অনেকে। ফ্র‌্যাঞ্চাইজি টুর্নামেন্টের এই আধিপত্যের যুগে বেশির ভাগ নিয়মও হচ্ছে ব্যাটার ও বড় রানের কথা মাথায় রেখে। যেখানে বড় চ্যালেঞ্জের মুখে পড়ছেন বোলাররা। এবার বোলারদের সুবিধার্থে ‘ওয়াইড’ বলের নিয়মে পরিবর্তন আনার কথা ভাবছে আইসিসি। তেমনটাই জানিয়েছেন আইসিসির ক্রিকেট কমিটির সদস্য শন পোলক।

নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘এসএ-২০’ চলাকালে সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ক্রিকেটার। বোলারদের কিছুটা সুবিধা দিতেই ওয়াইড বলের নিয়ম নিয়ে আলোচনা চলছে বলে পোলক জানিয়েছেন। বর্তমান নিয়মে ব্যাটাররা বল মোকাবিলার একেবারে চূড়ান্ত মুহূর্তে নিজেদের অবস্থান বদলে নানা কৌশলি শট খেলতে পছন্দ করেন। ফলে পরিকল্পনা ভেস্তে গিয়ে ওয়াইড বল করে বসেন বোলাররা।

ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রোটিয়া পেসার পোলক বলেন, ‘আমি কিছু বিষয় নিয়ে কাজ করছি। আইসিসি ক্রিকেট কমিটির সদস্য হিসেবে আমরা ওয়াইড বল নিয়ে বোলারকে কিছুটা নমনীয়তা (স্বস্তি) দিতে চাই। (ওয়াইড বলের) বর্তমান নিয়মকে আমার অনেক কঠিন মনে হয়। যদি ব্যাটার শেষ মুহূর্তে লাফিয়ে অবস্থান পরিবর্তন করে ফেলে, সেটি আমার জন্য ভালো কিছু নয়। বোলারকে তার রানআপ শুরুর আগেই জানতে হবে সে কোথায় বলটি ফেলবে।’

আরও পড়ুন: তামিমের বিদায়ে শান্তর আবেগঘন পোস্ট

তিনি বলেন, ‘যদি কোনো ব্যাটার দিক পাল্টে ফেলে এবং তার বল ছাড়ার আগের অবস্থানের ভিত্তিতে ওয়াইডের সিদ্ধান্ত নেওয়া হয় সেটি অন্যায়। আমি এর কিছু পরিবর্তন দেখতে চাই। বল করার জন্য দৌড় শুরুর আগে কী ঘটতে চলেছে বোলারের জানা প্রয়োজন। একেবারে শেষ সেকেন্ডে সে কীভাবে তার গেম-প্ল্যান পাল্টে ফেলবে? নিজের লক্ষ্য নিয়ে তার স্পষ্ট ধারণা দরকার। বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা প্রক্রিয়ায় আছি, বোলারদের কিছু বিষয় ফিরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ।’

সাধারণত বোলারদের বিভ্রান্ত করার জন্য ব্যাটাররা আগমুহূর্ত পর্যন্ত পরিকল্পনা করে এবং বলের দিক ও শট খেলা নিয়ে পূর্বানুমান সাজায়। যদি কোনো ব্যাটসম্যান শট খেলার জন্য অফ-সাইডের দিকে চলে যায়, তখন বোলাররা অফ স্টাম্প থেকে আরও দূরে বল ফেলে, যা ব্যাটারকে অতিরিক্ত রান উপহার দেয়।

ট্যাগ: ক্রিকেট
রাস্তায় ব্যারিকেড দিয়ে যুবককে কুপিয়ে হত্যা, বিএনপি নেতাকর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৪ শতাংশ হারে কেটে রাখা টাকা পেতে শিক্ষকদের যা করতে হবে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত সদস্যকে বাদ দিয়েই অনুষ্ঠিত হলো সিন্ডিকেট সভা, আন্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬