তামিমের বিদায়ে শান্তর আবেগঘন পোস্ট 

১১ জানুয়ারি ২০২৫, ০২:৪৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল

নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের পথচলা থমকে ছিল অনেক দিন ধরেই। এবার তা পুরোপুরিই থামিয়ে দিলেন তিনি। বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না দেশের সফলতম ওপেনারকে। সামাজিক মাধ্যমে শুক্রবার রাতে বিদায়ের এই ঘোষণা জানান তামিম।

দেশসেরা ওপেনারের বিদায়ে আবেগাপ্লুত নাজমুল হোসেন শান্তও।তামিমের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি মিস করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্টও করেছেন শান্ত।

বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।’

তামিমকে মিস করবেন বলে শান্ত আরও লিখেছেন, ‘আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব।’

তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংসে ১৫১৯২ রান করেছেন তামিম। ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান তাঁরই। তামিমকে কিংবদন্তি উল্লেখ করে শান্ত আরও লেখেন, ‘আমি গর্বিত, এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক। ভালো থাকবেন, তামিম ভাই।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ‘লাভ’ ইমোজি।

ট্যাগ: ক্রিকেট
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬