খুলনা টাইগার্সকে উড়িয়ে জয়ে ফিরল রাজশাহী

১০ জানুয়ারি ২০২৫, ০৬:২১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
দুর্বার রাজশাহী

দুর্বার রাজশাহী © সংগৃহীত

মাঝারি পুঁজি নিয়েও বোলিং দাপটে খুলনা টাইগার্সকে দাঁড়াতে দিল না দুর্বার রাজশাহী। টানা তিন হারের তিক্ততা ভুলে জয়ে ফিরল এনামুল হক বিজয়ের দল। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতায় চলতি আসরে প্রথম হারের মুখ দেখল মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। 

বিপিএলের ১৫তম ম্যাচে আজ শুক্রবার (১০ জানুয়ারি) খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। এই জয়ে টুর্নামেন্টে তাদের পয়েন্ট হলো ৪। অন্যদিকে তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পাওয়া খুলনার পয়েন্ট ৪। 

আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিপিএলের ১৫তম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৭৮ রান তুলেছে দুর্বার রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন রায়ান বার্ল। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এ রান জবাব দিতে নেমে ১৫০ রানে থেমে যায় খুলনা টাইগার্স। রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় খুলনা। প্রথম ওভারেই হারায় ওপেনার উইলিয়ামকে। দলীয় ২৬ রানে তাসকিনের শিকার হয়ে ফিরে যান মেহেদী হাসান মিরাজও। ৭ বল মোকাবিলা করে ১ রানের বেশি করতে পারেননি খুলনার অধিনায়ক। আরেক ওপেনার নাইম শেখ থিতু হয়ে হতাশ করেছেন। ২৮ বলে ২৪ রান করে সোহাগ গাজীর শিকার হয়েছেন তিনি। 

মাঝে কিছুটা প্রতিরোধ গড়েন আফিফ হোসেন। তবে তিনিও ৩৩ রানের বেশি করতে পারেননি। একের পর এক উইকেট হারানোর।মিছিলে জয়ের বন্দরে নোঙর ফেলতে পারেনি খুলনা টাইগার্স।

এর আগে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় খুলনা টাইগার্স। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ঠিকঠাকই করে রাজশাহী। কিন্তু বেশিক্ষণ ছন্দ ধরে রাখতে পারেননি খুলনার ব্যাটাররা। ইনিংসের ষষ্ঠ ওভারে শুরু হয় রাজশাহীর উইকেট হারানোর মিছিল। 

খুলনার স্পিনার নাসুম আহমেদ খোলেন প্রথম উইকেটের খাতা। মোহাম্মদ হারিসকে বোল্ড করে খুলনাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসুম। ২০ বলে ৪ বাউন্ডারি আর এক ছক্কায় ২৭ রান করে থামেন হারিস।

ওয়ানডাউনে নামা এনামুল হক বিজয়কেও টিকতে দেননি নাসুম। ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ৭ রানেই বিদায় নেন অধিনায়ক বিজয়। চারে নামা মেহরাবকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। জিসান আলম থিতু হওয়ার আভাস দিয়ে ক্যাচ দেন নাইম শেখের হাতে। ২২ বলে ২৩ রান করে শেষ হয় তার ইনিংস। 

৬৭ রানে ৪ উইকেট হারানোর পর বিপদে পড়ে যায় রাজশাহী। সেখান থেকে হাল ধরেন ইয়াসির আলি রাব্বি ও রায়ান বার্ল। পঞ্চম উইকেটে দুজন মিলে গড়েন ৮৮ রানের জুটি। এই জুটিতে ভর করে মোটামুটি লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী। 

ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে ২৯ বলে ৪৮ রান করেন জিম্বাবুইয়ান বার্ল। যাতে ছিল সাতটি চার ও একটি ছক্কা। ইয়াসির আলি খেলেন ২৫ বলে ৪১ রানের ইনিংস। শেষ দিকে নেমে কিপার আকবর আলি খেলেন ২১ রানের ক্যামিও। 

খুলনা টাইগার্সের হয়ে বল হাতে ২০ রান দিয়ে সর্বোচ্চ দুই উইকেটে নেন নাসুম আহমেদ। সমান একটি করেন নেন মিরাজ, নেওয়াজ ও আবু হায়দার।

যে আশ্রয়কেন্দ্র একদিন ৪ বছরের স্বপ্নাকে বাঁচিয়েছিল, সেখানেই…
  • ১৩ মে ২০২৬
থানায় সালিশ বৈঠকে এসে আটক আওয়ামী লীগ নেত্রী
  • ১৩ মে ২০২৬
প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কড়াইল বস্তিতে হচ…
  • ১৩ মে ২০২৬
এক মাসের শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন প্…
  • ১৩ মে ২০২৬
বিশ্বকাপের এই ১০টি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ১৩ মে ২০২৬
বিএমইউতে উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশনা বিষয়ক সেমিনার অ…
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9