দুই ম্যাচে নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস

০৮ জানুয়ারি ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস জুনিয়র © সংগৃহীত

লা লিগায় গত শুক্রবার (৩ জানুয়ারি) ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিনিসিয়ুসকে উগ্র আচরণের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় হাত দিয়ে আঘাত করায় লিগে তাকে এ শাস্তি দিয়েছে আরএফইএফ। মেস্টালা স্টেডিয়ামে লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গেও বাজেভাবে প্রতিক্রিয়া দেখান তিনি। এই উগ্র আচরণের কারণে ব্রাজিলিয়ান তারকাকে এই শাস্তি দেওয়া হয়।

লা লিগায় লাস পালমাস ও রিয়াল ভায়োদোলিদ, এই দুটি ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়ুস। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২৬ জানুয়ারি। তবে আগামী শুক্রবার (১০ জানুয়ারি) স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে খেলতে পারবেন তিনি।

ভালেন্সিয়ার বিপক্ষে ওই ম্যাচে ভিনি যখন (৭৯ মিনিটে) লাল কার্ড দেখেন তখন ১-০ ব্যবধানে পিছিয়ে রিয়াল। ১০ জনের দল নিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে ফেরে রিয়াল। ৮৫ মিনিটে লুকা মদ্রিচের গোলে সমতায় ফিরে কার্লো আনচেলত্তির দল। এরপর শেষ মুহূর্তে (৯৬ মিনিটে) দুর্দান্ত এক গোল করে রিয়ালকে ২-১ ব্যবধানে জয় উপহার দেন জুড বেলিংহ্যাম।

‘আর্জেন্টিনাকে হারানোর সেই স্মৃতি কোনোদিন ভুলব না’
  • ১৩ মে ২০২৬
সাতক্ষীরায় ডিসির অসৌজন্যমূলক আচরণ, প্রেস ব্রিফিং বর্জন করলে…
  • ১৩ মে ২০২৬
‘বিশ্বকাপের জন্যই বেঁচে থাকা’
  • ১৩ মে ২০২৬
কানাডায় মেট রোভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ইউআইইউ মের…
  • ১৩ মে ২০২৬
সরকারের কার্ডগুলো ব্যর্থ হলে আমরা লাল কার্ড চালু করব: নাসীর…
  • ১৩ মে ২০২৬
সেন্টার ফর মেডিকেল এডুকেশনের নতুন পরিচালক অধ্যাপক শামিমা রহ…
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9