যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নিতে যাননি মেসি

০৫ জানুয়ারি ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

দুজন খেলোয়াড়সহ ১৯ জন এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম’ পেয়েছেন। সেই দুজনের একজন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু শনিবার (৪ জানুয়ারি) সম্মাননা নিতে হোয়াইট হাউসে যাননি।

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসারে সাহায্য করেছেন মেসি। একই সঙ্গে লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে এ ক্ষেত্রে অবদান রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। এ কারণেই যুক্তরাষ্ট্রের এ পুরস্কার পেয়েছেন মেসি।

হোয়াইট হাউসে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য মোট ১৯ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। তবে তাতে উপস্থিত হতে পারেননি মেসি। ফুটবলের মাঠে ব্যস্ততা থাকায় মেসি এখন ছুটি কাটাচ্ছেন। সূচি জটিলতা ও অন্যত্র উপস্থিতির প্রতিশ্রুতি থাকায় তিনি পুরস্কার নিতে উপস্থিত হতে পারেননি।

ইন্টার মিয়ামির মাধ্যমে এক চিঠিতে মেসি জানিয়েছেন, মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়া তিনি খুবই সম্মানিত বোধ করছেন, কিন্তু সূচি জটিলতা ও অন্যত্র উপস্থিতির প্রতিশ্রুতি থাকায় তিনি অনুষ্ঠানে হাজির হতে পারছেন না। এমন মর্যাদায় ভূষিথত হওয়ায় মেসি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিকট ভবিষ্যতে তার (জো বাইডেন) সঙ্গে সাক্ষাতেরও আশা ব্যক্ত করেছেন।

২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান মেসি। দলের হয়ে তিনি জিতেছেন প্রথম বার আয়োজিত হওয়া লিগস কাপ শিরোপা। দ্বিতীয় মৌসুমে ইন্টার মায়ামি শোকেসে তুলেছে সাপোর্টার্স শিল্ড। মেসি হয়েছেন দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।

ট্যাগ: ফুটবল
রাস্তায় ব্যারিকেড দিয়ে যুবককে কুপিয়ে হত্যা, বিএনপি নেতাকর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৪ শতাংশ হারে কেটে রাখা টাকা পেতে শিক্ষকদের যা করতে হবে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত সদস্যকে বাদ দিয়েই অনুষ্ঠিত হলো সিন্ডিকেট সভা, আন্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬