সাকিব-মাশরাফির পরিণতি দেখে রাজনীতি করার ইচ্ছে নেই আফ্রিদির!

০৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
নৈশভোজ ও আড্ডায় ক্রিকেট তারকারা

নৈশভোজ ও আড্ডায় ক্রিকেট তারকারা © ভিডিও থেকে নেওয়া

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি বাংলাদেশে এসেছেন বিপিএলে চিটাগাং কিংসের শুভেচ্ছেদূত হিসেবে। এরই মাঝে তামিম ইকবাল, আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি ও শাহীন আফ্রিদির সঙ্গে নৈশভোজ ও আড্ডায় মাতেন সাবেক এই তারকা অলরাউন্ডার।

শহীদ আফ্রিদি নিজের ইউটিউবে আগে থেকেই ভ্লগ ভিডিও প্রকাশ করে আসছেন। শুক্রবার (৩ জানুয়ারি) এমন একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, তামিম আফ্রিদিকে জিজ্ঞেস করেন— তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না! জবাবে তিনি খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন।

বাংলাদেশের অন্যতম দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে দলটির প্রধান পালিয়ে গেলে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এতে বিপাকে পড়েন এই দুই ক্রিকেটার। তাই আফ্রিদি সাকিব ও মাশরাফিকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন বলে অনেকে মনে করছেন।

আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’ পাশে চেয়ারে বসেই জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে…জাতীয় দলে আর খেলছি না।’

রাস্তায় ব্যারিকেড দিয়ে যুবককে কুপিয়ে হত্যা, বিএনপি নেতাকর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৪ শতাংশ হারে কেটে রাখা টাকা পেতে শিক্ষকদের যা করতে হবে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত সদস্যকে বাদ দিয়েই অনুষ্ঠিত হলো সিন্ডিকেট সভা, আন্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬