বিপিএল ২০২৫

রিশাদ হোসেন একাদশে নেই কেন, জানাল বরিশাল

০৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
রিশাদ হোসেন

রিশাদ হোসেন © সংগৃহীত

জাতীয় দলের হয়ে নিয়মিত ম্যাচ খেলেন তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। বিশেষ করে টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য তিনি। অথচ সেই রিশাদই বিপিএলে এখনও পর্যন্ত ম্যাচ পাননি। ফরচুন বরিশালের শক্তিশালী স্কোয়াডে সাইড বেঞ্চই যেন রিশাদের ঠিকানা! এ নিয়ে অবশ্য অনেকেই সমালোচনাও করছেন বরিশালের টিম ম্যানেজমেন্টের।

রিশাদকে কেন খেলানো হচ্ছে না জানতে চাইলে সাংবাদিকদের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ বোলারদের মধ্যে একজন। কম্বিনেশনের জন্য হয়ত রিশাদ খেলছে না। তবে মাত্র ২ ম্যাচ গেল। আমাদের প্ল্যানে অবশ্যই রিশাদ আছে।'

বিগ ব্যাশে দল পেয়েছিলেন রিশাদ। তবে বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচি হওয়ায় অস্ট্রেলিয়ার সেই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে রিশাদকে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বিগ ব্যাশে খেলা হলো না রিশাদের।

এ প্রসঙ্গে বাবুল বললেন, ‘দেখেন সবাই পেশাদার প্লেয়ার। সবার আগে টিম ফার্স্ট। টিম কী চিন্তা করবে, টিম কী কম্বিনেশনে খেললে দল জিতবে। মাত্র ২ ম্যাচ হল, অনেক সময় বাকি আছে। রিশাদ অবশ্যই খেলবে, রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার।’

ট্যাগ: ক্রিকেট
রাস্তায় ব্যারিকেড দিয়ে যুবককে কুপিয়ে হত্যা, বিএনপি নেতাকর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৪ শতাংশ হারে কেটে রাখা টাকা পেতে শিক্ষকদের যা করতে হবে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত সদস্যকে বাদ দিয়েই অনুষ্ঠিত হলো সিন্ডিকেট সভা, আন্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬