নাহিদ রানার যত্ন নাও, বাংলাদেশকে পরামর্শ শন টেইটের

২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
নাহিদ রানা

নাহিদ রানা © সংগৃহীত

বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির পেস বোলার নাহিদ রানা। ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড আছে তার। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। অভিষেকের পর থেকেই দারুণ বোলিং করছেন তিনি। দিন যত যাচ্ছে, গতি আর ধার—দুটিই বাড়ছে তার। নাহিদ রানার বোলিং দেখে মুগ্ধতার কথা জানালেন অস্ট্রেলিয়ান গতিতারকা শন টেইট।

২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে নাহিদের। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও নিজের গতি ও বাউন্সের প্রমাণ দিয়েছেন তিনি। পাকিস্তান সফরে টেস্ট সিরিজে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছেন প্রথম ৫ উইকেট। ১৫২ কিমি গতিতে বল করে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে নজর কাড়েন নাহিদ। নিয়মিতই তার বলের গতি থাকে ১৪৫ কিমির ওপরে।

আসন্ন বিপিএলে নাহিদ রানা খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। তবু চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে বাংলাদেশে আসা টেইট নাহিদের প্রশংসা না করে পারলেন না। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় টেলিভিশনে তাকে (নাহিদ রানা) প্রথম দেখেছিলাম। লম্বা ও শক্তিশালী একজন বোলার। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার, বিশেষ করে পেসারদের ক্ষেত্রে। প্রতি ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বোলিং করতে পারা একজনকে পাওয়া বিরল। খুব ভালোভাবে তার যত্ন নিতে হবে।’

টেইটের ক্যারিয়ার বড় হয়নি চোটের কারণে। নাহিদেরও যেন এমন না হয়, সেজন্যে আগেভাগেই বিসিবিকে সতর্ক করে রাখলেন তিনি। বিসিবি এখন পর্যন্ত নাহিদের যত্নে সচেতন। বিভিন্ন সফরে তাকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়েছে।

নাহিদ রানার যত্ন নেওয়া জরুরি জানিয়ে শন টেইট বলেন, ‘নাহিদের আশেপাশে যারা কাজ করে, সঠিক সিদ্ধান্ত নেওয়া তাদের উপর নির্ভর করবে। নিজের শরীর সম্পর্কে নাহিদেরও ধারণা রাখতে হবে। সঠিক দিকনির্দেশনায় থাকলে সে ভালো করবে।’

বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬