এনসিএল ফাইনাল

ঢাকাকে গুঁড়িয়ে দিয়ে শিরোপা জিতল রংপুর

২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
ঢাকা মহানগরকে গুঁড়িয়ে এনসিএলের প্রথম মৌসুমে শিরোপা জিতল রংপুর

ঢাকা মহানগরকে গুঁড়িয়ে এনসিএলের প্রথম মৌসুমে শিরোপা জিতল রংপুর © সংগৃহীত

জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ এবারই হয়েছে প্রথমবারের মতো। ফাইনালে তাই স্বাভাবিকভাবে রানের বন্যা, চার-ছক্কার ফুলঝুরি এসবেই চোখ ছিল ভক্ত-সমর্থকদের। যেখানে সিলেটের উইকেট তুলনামূলক ব্যাটিংবান্ধব। কিন্তু কিসের কী! ২৭.৫ ওভারের ম্যাচে পড়েছে ১৫ উইকেট। ঢাকা মহানগরকে গুঁড়িয়ে এনসিএলের প্রথম মৌসুমে শিরোপা জিতল রংপুর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক আকবর। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ঢাকা মহানগর ১৬.৩ ওভারে ৬২ রানে গুটিয়ে যায়। যার মধ্যে ১১ রানই আছে অতিরিক্ত খাত থেকে (৮ ওয়াইড ও ৩ লেগবাই)। ইনিংস সর্বোচ্চ ১৪ রান করেন শামসুর রহমান শুভ। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন আবু হায়দার রনি। আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। অধিনায়ক নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব দুই ব্যাটার ডাক মেরেছেন। আলিস আল ইসলাম ৩ বল খেলে কোনো রান না করেই অপরাজিত থেকেছেন।

রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ, আলাউদ্দিন বাবু নিয়েছেন ৩টি করে উইকেট। দুজনেই ১২ রান করে খরচ করেছেন। যার মধ্যে মুগ্ধ ৪ ওভার বোলিং করেছেন। ৩.৩ ওভার বোলিং করেছেন বাবু। একটি করে উইকেট নেন রবিউল হক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আরিফ আহমেদ। ঢাকা মহানগরের রনি হয়েছেন রান আউট।

৬৩ রানের লক্ষ্যে সাবধানী শুরু করে রংপুর। দুই ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও চৌধুরী মোহাম্মদ রেজওয়ান যোগ করেন ১৪ রান। এখান থেকেই পথ হারাতে থাকে আকবর আলীর নেতৃত্বাধীন রংপুর। ৪ রানে ৪ উইকেট হারিয়ে ৪.৪ ওভারে ৪ উইকেটে ১৮ রানে পরিণত হয় দলটি। যেখানে চতুর্থ ওভারেই জোড়া ধাক্কা দিয়েছেন আলিস আল ইসলাম। তৃতীয় ও ষষ্ঠ বলে আল মামুন ও নাঈম ইসলামের উইকেট দুটি নেন আলিস। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) রংপুর শেষ করে ৪ উইকেটে ১৯ রানে।

পঞ্চম উইকেটে ২৪ রানের জুটি গড়েন এনামুল ও আরিফুল হক। অষ্টম ওভারের পঞ্চম বলে আরিফুলকে ফিরিয়ে জুটি ভাঙেন রাকিবুল হাসান। তবে এই ওভারে ১৮ রান দিয়ে ঢাকা মহানগরকে শিরোপার দৌড় থেকে অনেকটাই ছিটকে দেন রাকিবুল। বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন তানবীর হায়দার ও এনামুল। ৫২ বল হাতে রেখেই শিরোপা জেতে রংপুর। ১২তম ওভারের প্রথম দুই বলে রাকিবুলকে টানা দুই চার মেরে রংপুরকে চ্যাম্পিয়ন করেন এনামুল।


সংক্ষিপ্ত স্কোর

ঢাকা মহানগর: ৬২/১০ (শামসুর ১৪, আবু হায়দার ১৩; মুকিদুল ৩/১২, আলাউদ্দিন ৩/১২)

রংপুর বিভাগ: ৬৫/৫(আরিফুল ১৪, এনামুল ১৪; আলিস ২/১৩, আবু হায়দার ১/৮)

ফল: রংপুর ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা: মুকিদুল ইসলাম

 

ট্যাগ: ক্রিকেট
জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি বামপ…
  • ১৪ মে ২০২৬
পাহাড়ে নিয়ে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, অপরজনের শ্লীলতা…
  • ১৪ মে ২০২৬
ঢাবিতে ভর্তি হতে গিয়ে কাগজপত্র হারিয়ে ফেলেছিলেন প্রধানমন্ত্…
  • ১৪ মে ২০২৬
তারেক রহমান ঢাবিতে পড়ছেন— ওই সময়েই জানতেন ড. আসিফ নজরুল
  • ১৪ মে ২০২৬
মধ্যরাতে ঢাবির এক হলের ছাত্রীদের বিক্ষোভ
  • ১৪ মে ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলন ‘হাইজ্যাক’ করল ছাত্র ইউনিয়ন, অভিযোগ ছ…
  • ১৪ মে ২০২৬